এক্সপ্লোর

Tim Cook: মুম্বইয়ে এসেই মুখে তুললেন 'বড়া পাও', সঙ্গী মাধুরী দীক্ষিত, কী প্রতিক্রিয়া 'অ্যাপল' সিইও-র?

Tim Cook Eats Vada Pav: সূত্রের খবর, টিম কুক তাঁর ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। এছাড়া উপ তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের সঙ্গেও দেখা করবেন।

মুম্বই: সোমবার, ১৭ এপ্রিল, মুম্বই এসে পৌঁছলেন 'অ্যাপল'-এর চিফ এগজিকিউটিভ অফিসার টিম কুক। 'জিও ওয়ার্ল্ড ড্রাইভ মল' উদ্বোধনের জন্য ভারতে এসেছেন তিনি। আসতেই তাঁকে একেবারে মুম্বইয়ের ঢঙে স্বাগত জানালেন বলিউড তারকা অভিনেত্রী মাধুরী দীক্ষিত। কী করলেন তিনি? 

মুম্বইয়ে নিখুঁত অভ্যর্থনা পেলেন টিম কুক

তিনি যে একেবারে পাক্কা মুম্বইয়ের বাসিন্দা তা একেবারে প্রমাণ করে ছাড়লেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ব্যবসায়ী টিম কুককে মুম্বইয়ে অভ্যর্থনা জানালেন সুস্বাদু বড়া পাও খাইয়ে। মুম্বই আসছেন কোনও অতিথি, অথচ তাদের বিখ্যাত বড়া পাও খাবেন না, তা তো সম্ভব নয়। সেই তালিকায় নাম লেখালেন এবার 'অ্যাপল'-এর সিইও-ও। 

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বড়া পাও সামনে নিয়ে টিম কুকের সঙ্গে হাসি আড্ডার একটি ছবি পোস্ট করেন মাধুরী। ক্যাপশনে লেখেন, 'মুম্বইয়ে অভ্যর্থনা জানানোর জন্য বড়া পাওয়ের থেকে ভাল কোনও উপায় মাথায় আসেনি'। 

 

হাজার হাজার মুম্বইবাসীর মতো টিম কুকেরও বড়া পাও খুবই পছন্দ হয়েছে। তিনি মাধুরীর পোস্টটি রিশেয়ার করে লেখেন, 'ধন্যবাদ মাধুরী দীক্ষিত, আমার জীবনের সর্বপ্রথম বড়া পাওয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য - খুবই সুস্বাদু ছিল।'

সূত্রের খবর, টিম কুক তাঁর ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। এছাড়া উপ তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের সঙ্গেও দেখা করবেন। সোমবার দুপুরে তাঁকে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলাতেও দেখা যায়। 

আরও পড়ুন: O Balle Balle Song: সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির নতুন গান 'ও বল্লে বল্লে' প্রকাশ্যে

অ্যাপলের সিইও টিম কুক, যিনি একটি ব্যবসায়িক সফরের জন্য ভারতে রয়েছেন, দেশজুড়ে বেশ কিছু বিখ্যাত বিশিষ্টজনের সঙ্গে দেখা করছেন৷ সূত্র মারফত খবর, টিম কুক ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির সঙ্গে তাঁর বাসভবন, অ্যান্টিলাতেও দেখা করেছিলেন। এছাড়াও, রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি এবং রিলায়েন্স রিটেলের চেয়ারপার্সন ইশা আম্বানির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। টিম কুক ভারতে সংস্থার প্রথম রিটেল স্টোর চালু করতে এসেছেন। মুম্বইয়ের Apple BKC স্টোর সোমবার একটি ব্যক্তিগত ইভেন্টের জন্য তার দরজা খুলেছে এবং মঙ্গলবার থেকে জনসাধারণের জন্য কাজ শুরু করবে। লঞ্চের বিষয়ে উচ্ছ্বসিত, টিম কুক ট্যুইট করে লেখেন, 'হ্যালো, মুম্বই! আগামীকাল নতুন Apple BKC-তে আমাদের গ্রাহকদের স্বাগত জানানোর অপেক্ষায় তর সইছে না৷'

 

ভারতে সংস্থার দ্বিতীয় আউটলেট বৃহস্পতিবার দিল্লির সাকেত মলে উদ্বোধন করা হবে।

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget