এক্সপ্লোর

Swastika Mukherjee Trolled: স্বস্তিকার পোস্টে হাওয়াই চটি, 'আর টিকিট পাবেন না', কটাক্ষ নেটিজেনদের

রাস্তার ওপর রাখা একজোড়া হাওয়াই চটি। ছবির ক্যাপশানে কোনও মন্তব্য নেই, কথা নেই। কেবল একটি ফুল ও দুটি পাতার ছবি। কথা না বলা সেই ছবিই বলে দিচ্ছে অনেক কথা। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সদ্য পোস্ট করা ছবি ঘিরে তোলপাড় অনুরাগীদের মধ্যে। অভিনেত্রীর রাজনৈতিক মতাদর্শ নিয়েও উড়ে এল কটাক্ষ, বিদ্রুপও।

কলকাতা: রাস্তার ওপর রাখা একজোড়া হাওয়াই চটি। ছবির ক্যাপশানে কোনও মন্তব্য নেই, কথা নেই। কেবল একটি ফুল ও দুটি পাতার ছবি। কথা না বলা সেই ছবিই বলে দিচ্ছে অনেক কথা। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সদ্য পোস্ট করা ছবি ঘিরে তোলপাড় অনুরাগীদের মধ্যে। অভিনেত্রীর রাজনৈতিক মতাদর্শ নিয়েও উড়ে এল কটাক্ষ, বিদ্রুপও।

আজ সোশ্যাল মিডিয়ায় একজোড়া হাওয়াই চটির ছবি পোস্ট করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কোভিড পরিস্থিতিতে অবশ্য তাঁর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ভর্তি বিভিন্ন প্রয়োজনীয় ফোন নম্বর, বেড, খাবার বা অক্সিজেনের খোঁজ। তারমধ্যেই নেটাগরিকদের চোখ টানল এই হাওয়াই চটির ছবি। আজই তৃতীয়বারের জন্য শপথগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সমর্থনেই কি এই ছবি পোস্ট করলেন টলি অভিনেত্রী? সেই বিষয়ে অবশ্য মুখ খোলেননি তিনি। তবে তাঁর পোস্টের কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা। অনেকেই স্বস্তিকার এই পোস্টকে নারীশক্তির সমর্থন হিসেবে দেখছেন। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁর রাজনৈতিক মত নিয়ে। একজন লিখেছেন,' ক্যাপশানে জবা ফুল! ভালো করে পুজো করলে পরের বছর টিকিট পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না।' অনেকে আবার ইঙ্গিতপূর্ণ ভাবে লিখেছেন, 'নির্বাচনের ফলাফলের পর কিনলেন নাকি আগে থেকেই কেনা ছিল?' একজন লিখেছেন, 'এত দেরিতে আর টিকিট পাওয়া যাবে না।' তবে এইসমস্ত মন্তব্যের কোনও উত্তর দেননি অভিনেত্রী। বরং তাঁর অনুরাগীরা অনেকেই লিখেছেন, 'কেউ কাউকে সম্মান জানাতেই পারেন। এর মধ্যে রাজনীতি খোঁজার কোনও কারণ নেই।'

এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রাজনীতি সম্পর্কে কথা বলতে গিয়ে স্বস্তিকা বলেছিলেন, 'আমি ভীষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি। আর সবার জন্য কাজ করার এত লোক.. ভিড়...। আমি এমনিতেই অনেকের জন্য অনেক কিছু করি। আমার বাবা ছোটবেলা থেকে বলেছিলেন, বাঁ হাত করলে যেন ডান হাত না জানতে পারে। যাঁরা এত দেশের দশের কাজ করছে তাঁদের জন্য আমাদের শুভেচ্ছা, আমরা যারা তিন-চারজন পড়ে থাকব, তারা বরং বেশি বেশি করে সিনেমাটাই করব। ওটা করতেই আমি বেশি ভালোবাসি।‘

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget