এক্সপ্লোর

চল্লিশে চালসে কই! এত আরও প্রেমের প্রতিশ্রুতি! জন্মদিনে কী বললেন স্বস্তিকা!

টেলিভিশন ধারাবাহিক ‘দেবদাসী’ দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেন। ২০০৩ সালে ‘হেমন্তের পাখি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।

কলকাতা: চল্লিশে পা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। রবিবার তাঁর জন্মদিন। তবে চল্লিশে চালসের কোনও লক্ষণই নেই। বরং অভিনেত্রী যেন আরও সবুজ। আরও কাঁচা। আরও প্রেমের প্রতিশ্রুতি দিলেন! রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। কোলে এক ঝাঁক কুকুরছানা নিয়ে আদর করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তার সঙ্গেই মজার ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, “আমার মস্তিষ্কে বিশৃঙ্খলা, যেন একটা ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে, হৃদয়ে স্বর্গ, আর কোলে কুকুরছানা (যারা যে কোনওদিন কোনও মানুষের চেয়ে ঢের ভাল)। আমি চল্লিশে পা দিলাম। শুভ জন্মদিন এসএম (স্বস্তিকা মুখোপাধ্যায়। কথা দিচ্ছি, তোমাকে আরও বেশি করে ভালবাসব।” সম্পর্ক, প্রেম, বিবাহ, স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার চর্চা হয়েছে। নিজেকে বরাবরই স্পষ্টবাদী হিসাবে তুলে ধরতে পছন্দ করেন প্রয়াত সন্তু মুখোপাধ্যায়ের কন্যা। তবে খোলামেলা মত প্রকাশের জন্য বারবার তাঁকে ঘিরে বিতর্কও হয়েছে। যদিও তাতে স্বস্তিকা বড় একটা ভ্রুক্ষেপ করেননি। নিজের মতো করেই জীবন কাটাতে পছন্দ করেন। আর জন্মদিনে আর কাউকে নয়, নিজেকেই আরও আরও প্রেমে ভরিয়ে দেওয়ার অঙ্গীকার করলেন। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশের আগে কুকুরছানাদের সঙ্গে দুষ্টুমি-খুনসুটির একটি ভিডিও শেয়ার করেছেন স্বস্তিকা। সেখানেও অভিনেত্রীর স্পষ্ট ভাষ্য, ‘হ্যাপি বার্থডে টু মি।’ সঙ্গে চুমুর ইমোজি। মানে দাঁড়াচ্ছে, বিশেষ দিনে নিজেকে ভালোবাসার বিশেষ বার্তাই দিলেন স্বস্তিকা।
স্বস্তিকা ১৯৮০ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। টেলিভিশন ধারাবাহিক ‘দেবদাসী’ দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেন। ২০০৩ সালে ‘হেমন্তের পাখি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান ‘মাস্তান’ সিনেমায়। ‘মুম্বাই কাটিং’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন এই নায়িকা। কিছুদিন আগে মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘পাতাললোক’ বেশ প্রশংসিত হয়েছে। দারুণ অভিনয়ের পাশাপাশি সাহসী চরিত্রে অভিনয়ের জন্য প্রায়ই আলোচনায় থাকেন স্বস্তিকা। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। বয়স বাড়লেও, ভক্তদের মনে তাঁর আবেদন কমার কোনও লক্ষণই নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget