এক্সপ্লোর

Gumraah: কবে মুক্তি পাচ্ছে 'গুমরাহ'র টিজার?

প্রথমবার ছবিতে জুটি বাঁধছেন ম্রুণাল ঠাকুর ও আদিত্য় রয় কপূর।

কলকাতা: আবারও বলিউডে ক্রাইম থ্রিলার। ছবির নাম 'গুমরাহ'। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বেঁধেছেন ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) ও আদিত্য় রয় কপূর (Aditya Roy Kapur)। আর আগামীকাল অর্থাৎ বুধবার মুক্তি পাচ্ছে এই ছবির টিজার। অভিনেত্রীর ইন্সটাগ্রামের পোস্ট দেখে এমনই জানা যাচ্ছে। তবে শুধু ম্রুণালই নন, আদিত্য়ও তাঁর প্রোফাইলে টিজার রিলিজের খবর প্রকাশ্য়ে এনেছেন। এই পোস্টে অভিনেতা লেখেন, Do not trust easily! #Gumraah teaser out tomorrow! In cinemas from 7th April 2023.     

এই ছবিতেই প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করবেন আদিত্য় রয় কপূর(Aditya Roy Kapur)। পাশাপাশি ম্রুণাল ঠাকুরকে (Mrunal Thakur) একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই ছবি পরিচালনা করেছেন নবাগত পরিচালক বর্ধান কেতকর। তামিল ছবি 'তাধাম'-এর হিন্দি রিমেক এই ছবির ছত্রে ছত্রে রয়েছে সাসপেন্স।      

আরও পড়ুন...

কুণাল গাঞ্জাওয়ালার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ দুই বাঙালি শিল্পীর

প্রসঙ্গত, সম্প্রতি ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে আদিত্য় রয় কপূর(Aditya Roy Kapur) অভিনীত 'দ্য় নাইট ম্য়ানেজার'। যেখানে একেবারে অচেনা ঢঙে দেখা মিলেছে বলিউডের তারকা অভিনেতা আদিত্য রায় কপূরের। মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে 'রিয়েল-লাইফ' ম্যানেজারের (Real Life Manager) ভূমিকায় দেখা মিলল অভিনেতার। হোটেলে ঘর নিতে আসা এক অতিথির হাতে তাঁর ঘরের চাবি তুলে দিতেও দেখা গেল আদিত্যকে। এই সিরিজের হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন আদিত্য রায় কপূর (Digital Debut)। সন্দীপ মোদি পরিচালিত 'দ্য নাইট ম্যানেজার' (The Night Manager) এইমুহূর্তে দর্শকের পছন্দের তালিকায়। সিরিজে দেখা যাবে অনিল কপূর, আদিত্য রায় কপূর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায়, রবি বহেলকে। এই সিরিজটি মূলত জন লে ক্যারের উপন্যাস 'দ্য নাইট ম্যানেজার'-এর অফিসিয়াল হিন্দি সংস্করণ। সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছে 'দ্য ইঙ্ক ফ্যাক্টরি' ও 'বানিজয় এশিয়া'।

প্রসঙ্গত, কাজ ছাড়াও অন্য একটি কারণেও এখন শিরোনামে আদিত্য রায় কপূর। শোনা যাচ্ছে তিনি নাকি গোপনে অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ। সম্প্রতি মুম্বইয়ে নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণীর রিসেপশনে তাঁদের একসঙ্গে পোজও দিতে দেখা যায়। যদিও নিজেদের সম্পর্কের ব্যাপারে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। 

আগামী ৭ই এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget