এক্সপ্লোর

Adnan Sami on Pakisthan: 'সেনাদের ঘৃণা করি..', এ কি বলছে পাকিস্তানের শিশুরা! সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন আদনান সামি

Adnan Sami News: আদনান সামি আজেরবাইজানে পাকিস্তানি ছেলেদের সঙ্গে হওয়া কথোপকথন নিজের এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নিয়েছেন

কলকাতা: সদ্য তাঁর একাধিক মন্তব্যের জন্য শিরোনামে উঠে এসেছেন আদনান সামি (Adnan Sami)। আর এবার শিরোনামে তাঁর কথা একটি ট্যুইট। ইতিমধ্যেই পাকিস্তানের নাগরিকত্ব ছেড়েছেন আদনান সামি। তিনি ভারতের নাগরিকত্ব নিয়েছেন। তিনি এখন ভারতের বাসিন্দা। আর এমতাবস্থাতেই তিনি কাশ্মীরের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। আর এবার কাশ্মীরের কিছু শিশুদের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি।

পাকিস্তানের ছেলেদের সঙ্গে কী কথাবার্তা হল আদনান সামির? 

জম্মু ও কাশ্মীরের পহেলগাম -এ আতঙ্কবাদী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই সবের মাঝেই সঙ্গীতশিল্পী আদনান সামি আজেরবাইজানে কিছু পাকিস্তানি ছেলেদের সঙ্গে হওয়া কথোপকথন শেয়ার করেছেন। সেই ছেলেগুলো আদনান সামিকে বলেছেন যে, তিনি ঠিক সময়ে পাকিস্তান ছেড়েছিলেন। এতটুকুই নয়, সেই সমস্ত পাকিস্তানি শিশুরা নিজেদের পাকিস্তানী পরিচয় ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

 

নিজেদের সেনাদের ঘৃণা করে পাকিস্তানের শিশুরা!

আদনান সামি আজেরবাইজানে পাকিস্তানি ছেলেদের সঙ্গে হওয়া কথোপকথন নিজের এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নিয়েছেন। প্রসঙ্গত, আদনান সামি একটা সময়ে পাকিস্তানের বাসিন্দা ছিলেন। কিন্তু ২০০৬ সালে তিনি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। আদনান আজই আজেরবাইজানে কিছু পাকিস্তানি ছেলেদের সঙ্গে হওয়া কথোপকথনের কথা বলেছেন। তিনি এক্স-এ নিজের পোস্টে লিখেছেন, 'আজেরবাইজানের সুন্দর রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে কিছু খুব ভাল পাকিস্তানি ছেলেদের সঙ্গে দেখা হল... তারা বলল, 'স্যার, আপনি খুব ভাগ্যবান.. আপনি ঠিক সময়ে পাকিস্তান ছেড়েছেন.. আমরাও আমাদের নাগরিকত্ব বদল করতে চাই... আমরা আমাদের সেনার প্রতি ঘৃণা করি... ওরা আমাদের দেশ ধ্বংস করে দিয়েছে!' আমি উত্তর দিয়েছি, 'আমি অনেক আগেই এটা জেনেছিলাম!'

আদনানের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যাত্রা
'তেরা চেহেরা' গায়ক ২০০১ সালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিলেন এবং ১৫ বছর এখানে ছিলেন। ২০১৩ সালে তাঁর পাকিস্তানি পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হওয়ার পর তিনি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শুরু করেন, যা তিনি ২০১৬ সালে পেয়েছিলেন।

আদনান সামি অনেক হিট গান গেয়েছেন
আদনান সামি বেশ জনপ্রিয় গায়ক ও সুরকার। তিনি 'লিফট করাদে' এবং 'কবি তো নজর মিলাও' যেসব হিট অ্যালবামের জন্য পরিচিত, লন্ডনে জন্মগ্রহণকারী আদনান সামি ২০০১ সালে ভারতে এসেছিলেন এবং ২০১৬ সালে ভারতীয় নাগরিক হয়েছিলেন। সঙ্গীতে তাঁর অবদানের জন্য তাঁকে ২০২০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget