এক্সপ্লোর

Adrit Roy: 'আগের ধারাবাহিকের জন্য...', 'মিত্তিরবাড়ি'-র কথা বলতে গিয়ে 'মিঠাই'-এর প্রসঙ্গ টেনে আনলেন আদৃত

Adrit Roy on Mithaai: এই ধারাবাহিকে ফেরা নিয়ে আদৃত বলছেন, 'দীর্ঘদিন পরে আবার আমি জি বাংলার পর্দায় ফিরতে চলেছি। এই জায়গাটা আমার কাছে ভীষণ নস্ট্যালজিয়ার'

কলকাতা:  জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'মিত্তিরবাড়ি', আর এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। দেবালয় ভট্টাচার্যের সিরিজ় ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ ছোট ‘ইন্দু’র ভূমিকায় অভিনয় মন জয় করেছিলেন যে পারিজাত চৌধুরী, তিনিই থাকছেন এই সিরিজের নায়িকার ভূমিকায়। প্রসঙ্গত, বেশ কিছুদিনের বিরতির পরে ধারাবাহিকে মুখ্যভূমিকায় ফিরছেন আদৃত। শোনা যাচ্ছিল, তিনি জুটি বাঁধতে পারেন সৃজা-র সঙ্গে। ইতিমধ্যেই দেবের সঙ্গে দুটি সিনেমায়া অভিনয় করে ফেলেছেন সৃজা। তবে অবশেষে জানা গেল, সৃৃজা নয়, পারিজাতের সঙ্গে নতুন জুটি বাঁধতে চলেছেন আদৃত। এই ধারাবাহিকে দাদু ও ঠাকুমার ভূমিকায় রয়েছেন দুলাল লাহিড়ি ও অনুরাধা রায়। ধারাবাহিকে পারিজাতের চরিত্রের নাম জোনাকি ও আদৃতের চরিত্রের নাম ধ্রুব।

এই ধারাবাহিকে ফেরা নিয়ে আদৃত বলছেন, 'দীর্ঘদিন পরে আবার আমি জি বাংলার পর্দায় ফিরতে চলেছি। এই জায়গাটা আমার কাছে ভীষণ নস্ট্যালজিয়ার। আমার আগের চরিত্রটার জন্য আমায় যে ভালবাসা আপনারা দিয়েছিলেন তার জন্য আপনাদের কাছে মাথা নত করছি। আশা করি আমাদের নতুন ধারাবাহিককেও আপনারা এভাবেই ভালবাসবেন। এই ধারাবাহিকের সঙ্গে আরও একটি বড় নাম জড়িয়ে রয়েছে। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর প্রযোজনাতেই আসতে চলেছে এই ধারাবাহিক।

এই ধারাবাহিক নিয়ে অভিনেত্রী মানসী সিনহা বলছেন, 'আপনাদের সঙ্গে দেখা না হলে মন ভাল লাগে না। দীর্ঘ ১০মাস পরে আমি আবার ছোটপর্দায় ফিরছি। মিত্তিরবাড়ি-র হাত ধরে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে।'

এই ধারাবাহিকের গল্প একটি একান্নবর্তী বাড়ি ও পরিবারের গল্প বলবে যেখানে মানুষ তাঁর শিকড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। কেরিয়ারের চাপে, উচ্চাশার চাপে মানুষ যখন ভুলতে বসেছে নিজেদের শিকড়, তখনই এই ধারাবাহিক মানুষকে মনে করিয়ে দেবে পরিবার, ঐতিহ্য আর ছোটবেলার সমস্ত স্মৃতির কথা। জোনাকি চায়, মিত্তির বাড়ির যারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সবাইকে একসঙ্গে ফিরিয়ে আনা। মিত্তির বাড়ি মানেই সবাই একসঙ্গে থাকা, একসঙ্গে আনন্দ আর মজা করে বাঁচা, সেটাই চায় জোনাকি। আর সেই উদ্দেশেই মিত্তির বাড়িকে আবার একত্রিত করতে চায় সে। জোনাকি কি পারবে তাঁর উদ্দেশ্যকে সিদ্ধ করতে? সেই গল্পই বলবে মিত্তিরবাড়ি। 

আরও পড়ুন: Soumitrisha Kundoo: বিয়েবাড়িতে খুন, হাতিয়ার চুলের কাঁটা! এ কোন রহস্যে জড়ালেন সৌমিতৃষা?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget