এক্সপ্লোর

Ram Charan Reached Hyd: অস্কার জিতে হায়দরাবাদে ফিরলেন রাম চরণ, পুষ্পবৃষ্টির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা অনুরাগীদের

Ram Charan: 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে রাম চরণ ও জুনিয়র এনটিআরের গান 'নাটু নাটু' অস্কার পেয়েছে। শুক্রবার লস অ্যাঞ্জেলস থেকে স্ত্রী উপাসনার সঙ্গে দিল্লি পৌঁছন রাম চরণ।

নয়াদিল্লি: অস্কার জেতার পর এবার হায়দরাবাদ ফিরলেন অভিনেতা রাম চরণ। ফুল, মালায় সাদরে অভিবাদন জানালেন ভক্তকূল। ছবি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে স্বাগত জানাল হায়দরাবাদ

অস্কার জয়ের রেশ কি এত সহজে কাটে? 'আর আর আর' ছবির 'নাটু নাটু' গান পেয়েছে অস্কার। সেই অনুষ্ঠান সেরে এবার ভারতে ফিরেছেন অভিনেতা রাম চরণ। আজ পৌঁছলেন নিজের শহর হায়দরাবাদে। অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। ঘরের ছেলে যে ঘরে ফিরছে। শনিবার ভোর ১টা নাগাদ প্রায় বেগমপট বিমানবন্দরে পৌঁছন রাম চরণ। উষ্ণ অভ্যর্থনায় পৌঁছন বাড়ি। শুক্রবারই দিল্লিতে পৌঁছেছেন তিনি। তবে অত গভীর রাতেও অনুরাগীদের এমন কাণ্ডে অভিভূত অভিনেতা। 

বিমানবন্দর থেকে যেই না বেরিয়েছেন রাম চরণ, সঙ্গে সঙ্গে শত শত অনুরাগী উচ্ছ্বাসে ফেটে পড়েন। আওয়াজে তখন কান পাতা দায়। সকলেই যেন অনেকদিন ধরেই অপেক্ষায়। রাম চরণের ওপর হতে শুরু করে পুষ্পবৃষ্টি। হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে সকলের উদ্দেশে হাত নাড়তে নাড়তে এগিয়ে চলেন অভিনেতা। শুধু কি ফুল, অনুরাগীদের হাতে ছিল ব্যানার, পোস্টারও। 

 

'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে রাম চরণ ও জুনিয়র এনটিআরের গান 'নাটু নাটু' অস্কার পেয়েছে। শুক্রবার লস অ্যাঞ্জেলস থেকে স্ত্রী উপাসনার সঙ্গে দিল্লি পৌঁছন রাম চরণ। এরপর বাবা চিরঞ্জীবীর সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে রাতে ফেরেন নিজের শহরে, হায়দরাবাদে। প্রসঙ্গত, দিল্লির অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন রাম চরণ ও চিরঞ্জীবী।

 

আরও পড়ুন: 'Shudhu Jaaoya Asa': একপর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় ও মনু মুখোপাধ্যায়, আসছে নতুন ছবি 'শুধু যাওয়া আসা'

প্রসঙ্গত, চলতি বছরে একের পর এক আন্তর্জাতিক খ্যাতি ভারতে এনে দিচ্ছে রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত 'আর আর আর' ছবির গান 'নাটু নাটু'। এই গানের হাত ধরেই ভারতে প্রথম 'গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড' আসে। এরপর এই গান অস্কারও পায়। দুই পুরস্কারই 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে। তবে এই দুটিই শুধু নয়, মোট ৬টি পুরস্কার পেয়েছে এই গান। 'জর্জ ফিল্ম ক্রিটিক্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড', 'দ্য ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড', 'দ্য অনলাইন ফিল্ম ক্রিটিক্স সোসাইটি অ্যাওয়ার্ড' ও 'হিউস্টন ফিল্ম ক্রিটিক্স অ্যাওয়ার্ড'ও পেয়েছে এই গান। ফলে বোঝাই যাচ্ছে হলিউডের দুই বড় মাপের স্বীকৃতি ছাড়াও এম এম কীরাবাণীর সৃষ্টি 'নাটু নাটু' মন জয় করেছে মার্কিনি সমালোচকদেরও। এদিন অমিত শাহ অস্কার জয়ের জন্য শুভেচ্ছাও জানান রাম চরণকে। 

সেরা শিরোনাম

Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
Sushmita Roy: 'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget