এক্সপ্লোর

'Shudhu Jaaoya Asa': একপর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় ও মনু মুখোপাধ্যায়, আসছে নতুন ছবি 'শুধু যাওয়া আসা'

New Bengali Movie: মুখ্য ভূমিকায় দেখা যাবে স্বর্গীয় দুই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও মনু মুখোপাধ্যায়কে। এছাড়া অভিনয় করেছেন ভরত কল, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক প্রমুখ।

কলকাতা: প্রকাশ পেল মণীশ ঘোষ (Manish Ghosh) পরিচালিত, বজরং আগরওয়াল (Bajrang Agarwal) ও রবিউল শেখ প্রযোজিত, 'চ্যানেল বি এন্টারটেইনমেন্ট' (Channel B Entertainment) নিবেদিত ছবি 'শুধু যাওয়া আসা' (Shudhu Jaaoya Asa) ছবির ট্রেলার (Trailer) ও গানের ভিডিও। ছবিতে অভিনয় করতে দেখা যাবে প্রয়াত দুই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও মনু মুখোপাধ্যায়কে (Manu Mukherjee)।

প্রকাশ্যে 'শুধু যাওয়া আসা'র ট্রেলার ও গানের ভিডিও

মুক্তি পেল 'শুধু যাওয়া আসা' ছবির ট্রেলার ও গানের ভিডিও। এই ছবির শুভ মুক্তি আগামী ২৪ মার্চ। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী সহ আরোও অনেকেই।

ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে স্বর্গীয় দুই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও মনু মুখোপাধ্যায়কে। এছাড়া অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভরত কল, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, রত্না ঘোষাল, অনামিকা সাহা, টেলিভিশন খ্যাত অভিনেতা সুমন দে এবং নবাগতা প্রিয়ঙ্কা। ছবির কাহিনিকার আরও এক কিংবদন্তি নাট্যকার, অভিনেতা মনোজ মিত্র।

ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র, শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচী এবং অন্বেষা দত্ত গুপ্ত। সকলের উপস্থিতিতে এদিন নন্দনে অনুষ্ঠিত হল এই ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চের অনুষ্ঠান।

 

এই ছবির বিষয়ে মণীশ ঘোষ বলেন, 'আমাদের এই ছবি জীবনের প্রান্তে পৌঁছে যাওয়া এক বৃদ্ধ মানুষকে কেন্দ্র করে। এক বিশেষ কারণে তাঁকে তাঁর দীর্ঘ দিনের ভাড়া বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যদিও তিনি কোথায় যাবেন তা জানেন না কিছুই। তাঁর নিজের বলতে ওই ভাড়া বাড়ির অন্যান্য ভাড়াটেরা। তাঁর সেই চলে যাওয়ার দিন নানা ঘটনার ঘনঘটা। তার মধ্যে আসলেই কি চলে যেতে হয় তাঁকে? সেই গল্পই বলবে এই ছবি।'

আরও পড়ুন: Virat Kohli Biopic: 'আমাদের প্রায় একরকমই দেখতে', বিরাট কোহলির বায়োপিকে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ রাম চরণের?

প্রযোজক বজরং আগরওয়াল অন্যদিকে বলেন, 'বেশ অনেকদিন আগেই শ্যুট করা হয় ছবির কিন্তু করোনা অতিমারী সহ নানান কারণে মণীশের এই ছবি মুক্তি পেতে পারেনি। তবে এবার অবশেষে বড় পর্দায় আসতে চলেছে 'শুধু যাওয়া আসা'। আশা করি দর্শকের কাছে কমেডির মোড়কে এক জীবনের পরিবেশনা করতে পারব আমরা। ছবির ট্রেলার, গান দর্শকের ইতিমধ্যেই খুব ভালো লেগেছে। এখন শুধু আশা করি ২৪ মার্চ থেকে দর্শকদের প্রভূত প্রশংসা পাবে এই ছবি।'

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget