এক্সপ্লোর

Mouni-Suraj Wedding Ceremony: লাল লেহঙ্গা, সিঁদুরে রাঙা মৌনী, বাঙালি মতে ঘুরলেন সাত পাক

সকালে দক্ষিণী মতে বিয়ে আর রাতে বাঙালি। রাতে ফের বাঙালি মতে সূর্য নাম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মৌনী রায়। পান পাতায় মুখ ঢেকে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। হল মালাবদল, সিঁদুরদান।

মুম্বই: সকালে দক্ষিণী মতে বিয়ে আর রাতে বাঙালি। রাতে ফের বাঙালি মতে সূর্য নাম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মৌনী রায়। পান পাতায় মুখ ঢেকে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। হল মালাবদল, সিঁদুরদান।

এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিয়ের রাতের ছবি শেয়ার করে নেননি মৌনী। তবে প্রকাশ্যে এসেছে বিয়ের সাজে নায়িকার ছবি। লাল লেহঙ্গায় সেজেছিলেন মৌনী। মাথার ওড়নায় লেখা ছিল বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন-এর ছোঁয়া। দীপিকার মতো তাঁর ওড়নার পাড়েও লেখা ছিল 'সদা সৌভাগ্যবতী ভব:'

আজ সোশ্যাল মিডিয়ায় বিয়ের সকালের বেশ কিছু অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছেন মৌনী। সাদা শাড়ি লাল পাড় আর ভারি গয়নায় সেজেছিলেন মৌনী। যেখানে বলিউডে ডিজাইনার সব্যসাচীর পোশাক পরার চল রয়েছে, সেখানে সবার উল্টো পথে হেঁটে মৌনী সাবেক শাড়ি বেছে নিয়েছিলেন। 

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে মৌনী লেখেন, 'অবশেষে আমি তাকে পেলাম। হাতে হাত, পরিবার আর বন্ধুরা সবাই আমাদের আশীর্বাদ করলেন। আমরা আবার বিবাহিত হলাম। তোমাদের সবার ভালোবাসা চাই। সূর্য ও মৌনী।'

গতকাল মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় সূর্যের সঙ্গে প্রথম ছবি ভাগ করে নিয়েছিলেন মৌনী। সোশ্যাল মিডিয়ায় সূর্ষের সঙ্গে একটি ছবি শেয়ার করে নেন মৌনী। সেখানে দেখা যাচ্ছে লাল ওড়নায় নিজেকে মুড়ে নিয়েছেন মৌনী। সালোয়ার কামিজের রঙও লাল। হাসি মুখে দুহাতে জড়িয়ে ধরে রয়েছেন সূর্য নাম্বিয়াকে। হাসি উপচে পড়ছে হবু বরের মুখেও। তিনিও ধরে রয়েছেন মৌনীকে। ক্যাপশানে মৌনী লিখেছেন, 'সবকিছু। হরি ওম। ওং নমঃ শিবায়।'

প্রসঙ্গত, মৌনী রায়কে শেষবার দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মের ছবি 'লন্ডন কনফিডেন্সিয়াল'-এ। ২০২০-র সেপ্টেম্বরে মুক্তি পায় সেই ছবি। ছোট পর্দা থেকে উঠে আসা মৌনী রায় নিজেকে ধারাবাহিকের চরিত্রেই সীমাবদ্ধ রাখেননি। বরং কাজ করেছেন বেশ কয়েকটি ছবিতে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'তে মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন. ডিম্পল কাপাডিয়ার মতো অভিনেতাদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget