এক্সপ্লোর

Akshay Kumar: 'বেল বটম' মুক্তির সঙ্গেই নয়া প্রজেক্টের কাজ শুরু অক্ষয় কুমারের

১৯ অগাস্ট, প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ছবি 'বেল বটম'। আগামিকাল থেকে কাজ শুরু নয়া ছবির।

নয়াদিল্লি: আজ, ১৯ অগাস্ট, প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ছবি 'বেল বটম'। করোনা অতিমারীর কোপ পড়ার পর থেকে এই প্রথম এত বড় বাজেটের কোনও ছবি মুক্তি পাচ্ছে সিনেমা হলে। ফলে স্বভাবতই এই ছবির সাফল্যের দিকে তাকিয়ে আছেন অনেকেই।

'বেল বটম' ছবিটির মুখ্য চরিত্রে দেখা যাবে পর্দার 'খিলাড়ি' অক্ষয় কুমারকে। এই ছবিটি স্পাই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা ভারতে যে লাগাতার হাউজ্যাক করার ঘটনা ঘটতে থাকে সেই সব সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছে সিনেমাটি। ছবিটি ১৯৮০ সালের প্রেক্ষাপটে তৈরি। ছবিটির প্রযোজনা করেছেন পূজা এন্টারটেনমেন্ট ও এমে এন্টারটেনমেন্টের ব্যানারে বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ ও নিখিল আডবাণী। ছবিটি পরিচালনা করেছেন রণজিৎ এম তিওয়ার়ি। 

'বেল বটম' মুক্তি পাওয়ার আগেই পরবর্তী ছবির কাজের কথা সেরে ফেললেন আক্কি। এমনিতেই বলিউডে কান পাতলে শোনা যায় অক্ষয় কুমার নাকি বছরে চার থেকে পাঁচটি সিনেমা করেন। এবার তিনি ফের 'বেল বটম' প্রযোজকের সঙ্গেই হাত মেলালেন। 'বেল বটম' ছবি মুক্তির ঠিক একদিন পরই ২০ অগাস্ট থেকে জ্যাকি ভাগনানির পরবর্তী ছবির জন্য শ্যুটিং শুরু করবেন। নতুন ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি। এই ছবিরও পরিচালনা করবেন রণজিৎ এম তিওয়ারি। এক ফিল্ম সমালোচক নিজের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করে জানান এই নতুন প্রজেক্টের কথা। 

বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে 'বেল বটম'। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন লারা দত্ত, হুমা কুরেশি, বাণী কপূর। নতুন প্রজেক্ট ছাড়াও অক্ষয় কুমারের হাতে আরও বেশ কিছু কাজ রয়েছে। 'রাম সেতু', 'রক্ষা বন্ধন', 'সূর্যবংশী', 'বচ্চন পাণ্ডে', 'পৃথ্বীরাজ', 'অতরঙ্গি রে' ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে। অন্যদিকে বাণী কপূর এক সাক্ষাৎকারে জানান 'বেল বটম' ছবিতে কাজ করার সিদ্ধান্ত হঠাৎই নিয়েছিলেন কারণ এই ছবিতে তাঁর 'ম্যাটিনি আইডল'-এর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। তিনি বলেন, 'আমি খুবই ভাগ্যবান যে হিন্দি সিনেমার অন্যতম আইকন, অক্ষয় কুমারের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। আমার ওপর ভরসা করার জন্য আমি কৃতজ্ঞ। বেল বটম ছবিতে আমি একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি আশা করছি যা দর্শক এবং সমালোচক সকলেই পছন্দ করবেন।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget