এক্সপ্লোর

Aindrila Sharma: 'শেষ হইয়াও হইল না শেষ..', আগামীকাল থেকে ছোটপর্দায় দেখা যাবে ঐন্দ্রিলাকে!

Aindrila Sharma Serial: ২০১৫ সালে প্রথম অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। ২০১৬ পর্যন্ত চিকিৎসা চলে। তারপর পুরোপুরি সুস্থ হয়েই বাড়ি ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা

কলকাতা: তিনি নেই। কিন্তু ২৪ বছরের মেয়েটার স্মৃতি এখনও অমলিন সবার মনে। কিছু চরিত্র বোধহয় কখনও ভোলা যায় না। আর তাই ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)-র স্মৃতিতে পুরনো ধারাবাহিককে ফিরিয়ে আনছে একটি প্রথম সারির চ্যানেল। ঐন্দ্রিলার 'জিয়নকাঠি' আবার সম্প্রচারিত হবে আগামীকাল থেকে। 

সান বাংলা ফিরিয়ে আনছে 'জিয়নকাঠি' (Jiyon Kathi)-র চরিত্র জাহ্নবীকে। আগামীকাল থেকে বিকেল সাড়ে ৫টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এখনও অনুরাগীরা ভুলতে পারেননি এক যোদ্ধার চলে যাওয়া। অনেকের কাছেই ঐন্দ্রিলা ছিল অনুপ্রেরণার অন্য নাম। আর তাই, ২৪ বছরের তরতাজা মেয়ের সামনে যতই কঠিন লড়াই আসুক, সে কখনও হারতে পারে না একথা যেন মনে গেঁথে গিয়েছিল সবার। কিন্তু ঐন্দ্রিলাও রক্তমাংসের মানুষ। তারও ফুরিয়ে এসেছিল লড়াই করার ক্ষমতা। 

২০১৫ সালে প্রথম অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। ২০১৬ পর্যন্ত চিকিৎসা চলে। তারপর পুরোপুরি সুস্থ হয়েই বাড়ি ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা। শুরু করেছিলেন অভিনয়ও। কিন্তু এরপর আবার ২০২১ সালে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে অভিনেত্রীর। হঠাৎ কাঁধে ব্যথা হওয়ায় দিল্লি পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। চিকিৎসা করতে গিয়ে জানা যায়, ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। ডানদিকের ফুসফুসে ছিল টিউমার।

ভেঙে পড়েছিলেন তরুণী অভিনেত্রী। চিকিৎসা করাতেই চাননি। তখন একবার কেমোথেরাপির যন্ত্রণা পার করে এসেছিলেন তিনি। কিন্তু পরিবারের সদস্য, মা-বাবা-দিদি আর প্রেমিক সব্যসাচীর জন্যই আবার ক্যানসারের সঙ্গে লড়াই শুরু হয় অভিনেত্রীর। সুস্থও হয়ে ওঠেন। পরবর্তীকালে স্বাভাবিক জীবনে ফিরে ঐন্দ্রিলা জানিয়েছিল, সব্যসাচী ও পরিবারের সবাই তাঁকে মানসিকভাবে এতটাই আগলে রেখেছিলেন যে শারীরিক কষ্টকে জয় করার শক্তি এসেছিল তাঁর মধ্যে।

এরপর ফের স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলে অভিনেত্রী। লাইটস... ক্যামেরা... অ্যাকশনের দুনিয়ায় ফিরেছিলেন তিনি। একটি সিনেমা, ও একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি।                                                                                                                

আরও পড়ুন: FIFA Fever On 'Devdas': 'ওয়াকা ওয়াকা'-র তালে পা মেলাচ্ছেন মাধুরী-ঐশ্বর্য্য? ফুটবল জ্বরে আক্রান্ত বলিউডও

১ নভেম্বর হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। তারপরে ২০ দিনের লড়াই। ঐন্দ্রিলা আপ্রাণ চেষ্টা করেছিলেন বাঁচার। পারলেন না। ২৪ বছর বয়সে থেমে গেল এক 'ফিনিক্স' হওয়ার লড়াই। ফিরলেন না ঐন্দ্রিলা। আর সেই লড়াকু অভিনেত্রীকে আগামীকাল থেকে ফের একবার ছোটপর্দায় জীবন্ত হয়ে দেখতে পাবেন দর্শক। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Bangla (@sunbanglaofficial)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget