এক্সপ্লোর

OTT Platform SRK+: ওটিটিতে এবার শাহরুখ খান, সোশ্যাল মিডিয়ায় মজার বার্তা অজয় দেবগণের

OTT Platform SRK+: কিং খান এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' নিয়ে। আপাতত স্পেনে চলছে তাঁদের শ্যুটিং। ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও।

নয়াদিল্লি: বলিউডের কিং খান (King Khan)। এবার তিনি ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন। ঘোষণা করেছেন তাঁর নতুন প্ল্যাটফর্ম 'এসআরকে প্লাস'-এর (SRK+) নাম। অভিনেতা তাঁর ভক্তদের সঙ্গে খবরটি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। ফলে স্বভাবতই তাঁর অগণিত ভক্তকূল অধীর আগ্রহে অপেক্ষায়।

সম্প্রতি একটি প্রমোশনাল ভিডিওতে পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurah Kashyap) সঙ্গে দেখা যায় অভিনেতাকে। তিনি শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে যোগদান করেছেন এই ওটিটি প্ল্যাটফর্মের জন্য। ভিডিওতে, দুজনকে এসআরকে প্লাস (SRK+)-এ তাঁদের অনুষ্ঠানের জন্য ধারণা নিয়ে আলোচনা করতে দেখা যায়। সেই সময়ে তাঁদের পিছনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি বলেন যে এই সমস্ত ধরণের গল্প ইতিমধ্যেই অন্য OTT প্ল্যাটফর্ম, ডিজনি প্লাস হটস্টার দ্বারা সুপারহিট সিরিজে পরিণত হয়েছে। আলোচিত সমস্ত ধারণার মধ্যে অন্যতম ছিল অজয় দেবগণের সর্বশেষ ওয়েব সিরিজ 'রুদ্র', যা তার আকর্ষণীয় কাহিনির জন্য প্রচুর প্রশংসা অর্জন করেছে ইতিমধ্যেই।

এই ভিডিওর পরই সোশ্যাল মিডিয়ায় মজা করে ট্যুইট করলেন অজয় দেবগণ। তিনি ট্যুইট করে লেখেন, 'সরি, আগে বলতে পারতে, "রুদ্র" তাহলে এসআরকে প্লাসের রিলিজ করতাম।' সেই সঙ্গে মজার হ্যাশট্যাগে লেখেন, 'অব থোড়া রুক শাহরুখ', অর্থাৎ এবার একটু দাঁড়িয়ে যাও শাহরুখ। ইঙ্গিতে কীসের অপেক্ষা করতে বললেন তিনি কিং খানকে?

 

সেই ট্যুইটের উত্তর দিয়েছেন বাদশাহ। তিনি লেখেন, 'তাহলে দ্বিতীয় সিজন ডিজনি প্লাস হটস্টারে নয়, এসআরকে প্লাসে হবে। পাক্কা?'

 

অন্যদিকে, কিং খান এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' নিয়ে। আপাতত স্পেনে চলছে তাঁদের শ্যুটিং। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ছবির টিজার।

সেরা শিরোনাম

Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
Indranil Sen: ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরে, ফের বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়! বললেন.. 'আমি হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারিনি'
ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরে, ফের বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়! বললেন.. 'আমি হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারিনি'
Diljit Dosanjh: দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা
দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা
Dev-Subhasree: 'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব
'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব

ভিডিও

Cyclone Arnab : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফলের প্রভাবে বিপর্যস্ত Odisha-র একাংশ | ABP Ananda
Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget