এক্সপ্লোর

Akshay Kumar: পরেশের নিন্দা শুনতে নারাজ, সমঝে দিলেন অক্ষয়, Hera Pheri 3 নিয়ে আইনি লড়াই যদিও জারি

Paresh Rawal: মঙ্গলবার ‘Housefull 5’ ছবির প্রচারে উপস্থিত ছিলেন অক্ষয়।

মুম্বই: জল গড়িয়েছে আদালত পর্যন্ত। জল্পনা, গুঞ্জন বেড়ে চলেছে নিত্যদিন। সেই আবহেই পরেশ রাওয়াল সম্পর্কে কটাক্ষ শুনে প্রতিবাদ করলেন অক্ষয় কুমার। ‘Hera Pheri 3’ ছবি নিয়ে আইনি টানাপোড়েনের মধ্যেই সৌজন্যের বার্তা দিলেন অভিনেতা। একই সময়ে পরেশের একটি পোস্ট যদিও বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। (Akshay Kumar)

মঙ্গলবার ‘Housefull 5’ ছবির প্রচারে উপস্থিত ছিলেন অক্ষয়। সেখানে ‘Hera Pheri 3’ এবং পরেশের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। পারস্পরিক দ্বন্দ্বের জেরে পরেশের যে সিদ্ধান্ত নিয়ে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে ইতিমধ্যেই। কেউ কেউ তাঁকে ‘Foolish’ পর্যন্ত বলছেন। কিন্তু এদিন পরেশ সম্পর্কে ওই কটাক্ষ শুনেই তীব্র প্রতিবাদ জানান অক্ষয়। (Paresh Rawal)

ওই মন্তব্য শুনে প্রায় সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানান অক্ষয়। তিনি বলেন, “আমার সতীর্থ সম্পর্কে এমন শব্দপ্রয়োগ ঠিক নয়। আমি এটা বরদাস্ত করব না, একদম ঠিক নয় এটা। গত ৩০-৩৫ বছর ধরে ওঁর সঙ্গে কাজ করে আসছি। আমরা ভাল বন্ধু। উনি দারুণ অভিনেতা এবং আমি ওঁকে সম্মান করি। বিতর্ক যা-ই হোক না কেন, আমি সেই নিয়ে কথা বলব না। কারণ বিষয়টি অত্যন্ত গুরুতর। আদালতই বিষয়টি দেখবে।”

ছবি থেকে বেরিয়ে আসা, আইনি জটিলতা, পরেশ নিজেও সেভাবে কোনও মন্তব্য বিতর্কিত মন্তব্য করেননি। প্রথমে শোনা যায় পারিশ্রমিক নিয়ে মতানৈক্যর জেরে ছবি থেকে নিজেকে সরিয়ে নেন পরেশ। কিন্তু বলিউডের অন্দরে খবর, সাত তাড়ি ছবির ঘোষণা, এমনকি শ্যুটিং শুরু হয়ে গেলেও, ছবির চিত্রনাট্য, গল্প, কিছুই ঠিক ছিল না। এমনকি ছবির কপিরাইট নিয়েও কিছু সমস্যা ছিল। পরিস্থিতি সুবিধের নয় মনে হওয়াতেই পিছিয়ে যান পরেশ। 

এই খবরে সিলমোহর না দিলেও, গতকাল সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আদ ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে দেখলাম আজ। না আছে চিৎকার, না অতিনাটকীয়তা বিক্রির চেষ্টা। শুধু আছে গল্প। আমাদেরও চেষ্টা করে দেখা উচিত’। পরেশের এই পোস্টকে হাতিয়ার করেও দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন অনেকে। 

‘Hera Pheri’ সিরিজের ছবি দর্শকদের মনে বিশেষ জায়গা দখল করে রয়েছে। পরেশ অভিনীত ‘বাবুরাও’, অক্ষয় অভিনীত ‘রাজু’ এবং সুনীল শেট্টি অভিনীত ‘শ্যাম’ সকলের মনে রয়ে গিয়েছেন। তাই ‘Hera Pheri’ সিরিজের নতুন ছবির ঘোষণা হতে সকলেই উৎসাহ পেয়েছিলেন। কিন্তু যেভাবে ঘটনাক্রম এগোয়, তাতে আহত অনুরাগীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget