এক্সপ্লোর

একটা ফ্লাইট ‘মিস’ জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল অক্ষয় কুমারের

নয়াদিল্লি একটা ফ্লাইট মিস করাটাই জীবন বদলে দিয়েছিল বলিউড তারকা অক্ষয় কুমারের। ওই বিমানে চড়ে পড়লে হয়ত তাঁর তিনি ‘অবসরপ্রাপ্ত’ মডেল হয়ে উঠতেন। একট সাক্ষাত্কারে অক্ষয় কুমার নিজেই এ কথা জানিয়েছেন। জানিয়েছেন, ফ্লাইট মিস করাটা কীভাবে বদলে দিল তাঁর জীবনের মোড়। ঘটনাটি অক্ষয়ের কেরিয়ারের একেবারে গোড়ার দিকের। সদ্য মডেলিং শুরু করেছেন। কেরিয়ারের জন্য লড়াই করছেন। সেই সময় মডেলিংয়ের একটি কাজের জন্য তাঁর বেঙ্গালুরুতে যাওয়ার কথা ছিল। তিনি ভেবেছিলেন যে, সন্ধ্যা ৬টার বিমানে চাপতে হবে। কিন্তু আদতে বিমান ছাড়ার সময় ছিল সকাল ৬ টা। কিন্তু ভোর ৫.১০-এ বিমানবন্দর থেকে একটা ফোন এল। তখনও ঘুমোচ্ছিলেন অক্ষয়। ঘুম থেকে উঠে ফোন ধরে জানতে পারলেন,  মডেলিং এজেন্সি থেকে ফোন এসেছে। ফোনের ওপ্রান্ত থেকে প্রশ্ন ভেসে আসে, ‘কোথায় আপনি?’ ঘুম জড়ানো চোখে অক্ষয় জবাব দিলেন, ‘আমি তো বাড়িতে।’ এ কথা শুনেই উল্টো দিকের লোকটি অক্ষয়কে কড়া কথা শুনিয়ে বলেন,  চূড়ান্ত ভাবে অপমান ‘তুমি একেবারেই অপেশাদার। জীবনে কখনও উন্নতি করতে পারবে না।’ অক্ষয় তখন অনেক কাকুতিমিনতি করে বলেন যে, তিনি যে কোনওভাবেই বিমানবন্দরে চলে আসবেন। কিন্তু এজেন্সির লোক তাঁর কথা শোনেননি। অক্ষয়কে ফেলেই বেঙ্গালুরু চলে যায় মডেলিং এজেন্সির দল। দারুন মন খারাপ হয়ে গিয়েছিল অক্ষয়ের। এমন একটা দিনেই তিনি পেলেন খুশির খবর। ঘুরতে ঘুরতে মুম্বইয়ের নটরাজ স্টুডিওতে চলে যান। আর স্টুডিও ছাড়ার আগে তাঁর হাতে চলে এল তিনটি সিনেমা করার চুক্তি। অক্ষয় বলেছেন, স্টুডিওতে পরিচালক প্রমোদ চক্রবর্তীর কোম্পানির মেক-আপ ম্যান তাঁকে প্রশ্ন করেন, ‘হিরো হবে?’ তিনি তাঁকে নিয়ে যান প্রমোদ চক্রবর্তীর কাছে। এবং প্রথম সাক্ষাতেই অক্ষয়কে পরবর্তী তিনটি ছবির জন্য সাইন করিয়ে নেন প্রয়াত পরিচালক। প্রমোদ চক্রবর্তী তাঁর হাতে চেক ধরিয়ে দেন। প্রথম ছবির জন্য ৫০ হাজার টাকা। দ্বিতীয় ছবির জন্য ১ লক্ষ টাকা। এবং তৃতীয় ছবির জন্য দেড় লক্ষ টাকা। মোট তিন লক্ষ টাকার চেক ওই সন্ধ্যাতেই তখন তাঁর হাতে। ঘড়িতে তখন সন্ধে ছয়টা। ১৯৯২-তে প্রমোদ চক্রবর্তীর দিদার সিনেমা মুক্তি পেল। ওই বছরই খিলাড়ি সিনেমা অক্ষয়কে বলিউডে প্রতিষ্ঠা এনে দিল। এই ঘটনার কথা জানিয়ে অক্ষয় বলেছেন, যা ঘটে তা ভালর জন্যই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
Nachiketa Chakraborty : কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
Arijit Singh Comeback: অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!

ভিডিও

Mamata Banerjee - 21 July News | সঙ্কটকালে ফের 'ইন্ডি' জোটের কথা মনে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee - 21july  |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২১.০৭.২০২৬)। INDI-জোটকে আহ্বান মমতার।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২১.০৭.২০২৬)। 'ভাগের মা' ২১ জুলাই, ভাগিদারির লড়াইয়ে ৪ টুকরো শহিদ তর্পণ
TMC 21st July: রাজ্যে পালাবদলের পর একুশে জুলাইয়ের মঞ্চে ভাঙা হাটে উধাও সেলিব্রিটিদের সেই চেনা ভিড়!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget