এক্সপ্লোর

BellBottom Leaked Online: মুক্তির দিনই অনলাইনে ফাঁস অক্ষয় কুমারের 'বেল বটম'

ছবি মুক্তির মাত্র কয়েকঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল 'বেল বটম'। 

মুম্বই: সবে মাত্র আজই সিনেমাহলে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত স্পাই থ্রিলার 'বেল বটম'। মুক্তির আগে থেকেই ছবিতে অক্ষয় কুমার এবং লারা দত্ত-র লুক নিয়ে হইচই পড়ে গিয়েছিল। করোনা পরিস্থিতিতে খুব কম সংখ্যক সিনেমাহলে মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু ছবি মুক্তির মাত্র কয়েকঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল 'বেল বটম'। 

করোনা পরিস্থিতিতে যেখানে ছবি নির্মাতারা ছবির মুক্তির জন্য ওটিটি প্ল্যাটফর্মের উপরই ভরসা করছিল, সেখানে 'বেল বটম' ছবির নির্মাতাদের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। অক্ষয় কুমার জানিয়েছিলেন যে, সিনেমা শিল্পটাকে বাঁচিয়ে রাখতে সিনেমাহলেই ছবি মুক্তি পাওয়া দরকার। সেই জায়গা থেকে ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই অনলাইনে ফাঁস হয়ে যাওয়া সিনেমা জগতের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। অক্ষয় কুমারের নতুন ছবি 'বেল বটম' যে শুধু অনলাইনে দেখা যাচ্ছে তাই নয়, ছবিটি বিনামূল্যে ডাউনলোডও করা যাচ্ছে। 

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে বহুদিন ধরেই বন্ধ ছিল সিনেমাহল। মারণ ভাইরাস কোভিডের কারণে ক্ষতির মুখ দেখছিল সিনেমাহলগুলি। যদিও মাঝে কিছু সময় খুলেছিল সিনেমাহল। কিন্তু তাতেও এই শিল্প ব্যবসায় ক্ষতির মুখ দেখছিল। ফলে ছবি মুক্তির ক্ষেত্রে ওটিটি প্ল্য়াটফর্মই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল। লকডাউন এবং করোনা পরিস্থিতিতে বহু ছবিই মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সরকারের নির্দেশ অনুযায়ী বর্তমানে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলার অনুমতি পাওয়া গিয়েছে। তাই কিছুটা ঝুঁকি নিয়েই নতুন ছবি 'বেল বটম' সিনেমাহলে মুক্তির সিদ্ধান্ত নেয় ছবির পরিচালক প্রযোজকরা। সংবাদ মাধ্যমে বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার জানিয়েছিলেন যে, সিনেমা শিল্পকে বাঁচানোর জন্য সিনেমাহলে ছবি মুক্তি না হলে চলবে না। তাই কম সংখ্যক সিনেমাহলে ছবি মুক্তির অনুমতি পাওয়া গেলেও, সাহস করে সেই সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা। প্রথম থেকেই এই ছবির ব্যবসার দিকে নজর ছিল তাঁদের। ছবির টিকিটের অগ্রিম বুকিংয়েও জোর দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে, ছবি মুক্তির আগে অগ্রিম টিকিট বুকিংয়েই প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে বহু প্রতীক্ষিত স্পাই থ্রিলার 'বেল বটম'। 

প্রসঙ্গত, গত বছরও করোনা পরিস্থিতির কারণে অক্ষয় কুমার অভিনীত 'লক্ষ্মী' মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু এই ছবির ব্যবসা একেবারেই ভালো হয়নি। তাই সিনেমাহলেই ফের ছবি মুক্তির সিদ্ধান্ত নেয় 'বেল বটম' ছবির নির্মাতারা। ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল চালু হলেও সংক্রমণের আশঙ্কায় কত দর্শক হলে এসে ছবি দেখতে চাইবেন, তারও আশঙ্কা থেকেই যাচ্ছিল। তাই শুরু থেকেই ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। আর তার ফলও হাতেনাতে পেলেন ছবি নির্মাতারা। স্বল্প সংখ্যক সিনেমাহলে মুক্তি পেলেও শনি-রবিবারের জন্য টিকিট বুকিংয়ের সংখ্যা নজর কেড়েছে। তার উপর সামনেই রাখি বন্ধন উৎসব। সব মিলিয়ে অগ্রিম টিকিট বুকিংয়ে প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ টাকার ব্যবসা করে ফেলল অক্ষয় কুমারের নতুন ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget