এক্সপ্লোর

Ali Asgar: কেন ছেড়েছিলেন 'কপিল শর্মা শো', বিস্ফোরক আলি আসগর

২০১৭ সালে 'দ্য কপিল শর্মা শো' শো ছেড়েছেন আলি আসগর। কম-বেশি সেই সময়ই সুনীল গ্রোভারের সঙ্গে কপিল শর্মার সম্পর্কের অবনতি ঘটে।

মুম্বই: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আলি আসগর (Ali Asgar)। 'কহানি ঘর ঘর কি'র কমল হিসেবে হোক কিংবা 'দ্য কপিল শর্মা শো'-এর (The Kapil Sharma Show) দাদি হিসেবে হোক। দর্শকদের কাছ থেকে বরাবর ভালোবাসা পেয়ে এসেছেন তিনি। অন্যান্য সমস্ত শোয়ের তুলনায় তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন 'দ্য কপিল শর্মা শো' থেকে। সম্প্রতি তিনি জানালেন কেন কিনি 'দ্য কপিল শর্মা শো' ছেড়েছিলেন সেই প্রসঙ্গে।

কেন 'কপিল শর্মা শো' ছাড়লেন আলি আসগর?

২০১৭ সালে 'দ্য কপিল শর্মা শো' শো ছেড়েছেন আলি আসগর। কম-বেশি সেই সময়ই সুনীল গ্রোভারের সঙ্গে কপিল শর্মার সম্পর্কের অবনতি ঘটে। এবং সুনীলও কপিলের শো ছাড়েন। সুনীল গ্রোভারের (Sunil Grover) শো ছেড়ে যাওয়া এবং আলি আসগরের শো ছেড়ে যাওয়ার পিছনে কারণ কি এক? কী কারণে কপিল শর্মার (Kapil Sharma) শো ছাড়েন আলি আসগর? সম্প্রতি এক সাক্ষাৎকারে আলি আসগর জানান যে, 'দ্য কপিল শর্মা শো'-এ তাঁর অভিনীত চরিত্রটির কোনও উন্নতি ছিল না। এবং সেই কারণেই তিনি কাজটিকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি বলেন, 'কাজের দিক থেকে আমি সন্তুষ্ট ছিলাম না। আমার চরিত্র (নানি)র কোনও বৃদ্ধি হচ্ছিল না। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগেও আমি এই টিমের সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম। 'দাদি' হিসেবে আমি অনেক পারফর্ম করেছি। কিন্তু 'নানি'র চরিত্রে তেমনটা নয়। যখন এই শোয়ে আমার কনট্র্যাক্ট রিনিউ করার সময় আসে, তখন আমি আমার চিন্তাভাবনা টিমকে জানাই। এটাই বলি যে আমি এই শো চালিয়ে যেতে রাজি নই। দুর্ভাগ্যবশত, সেই সময়ই কপিল এবং সুনীলের মধ্যে সমস্যা তৈরি হয়। হতে পারে, কপিল জানত না যে আমি শো ছাড়ছি। হতে পারে, এই খবর ওর কাছে পৌঁছয়নি। শিল্পী হিসেবে আমি কারও সঙ্গে প্রতারণা করতে পারব না। আমি যদি খুশি না থাকি, তাহলে কীভাবে আমি দর্শকদের বিনোদন দেব? তাই এটাই সঠিক সিদ্ধান্ত হবে যে আমি শো ছেড়ে দিই। যদি পরবর্তীকালে সবকিছু ফের ঠিক হয়, তাহলে ফের আমরা একসঙ্গে কাজ করব।'

আরও পড়ুন - Bollywood Updates: আগামী কয়েক মাসে কোন বলি তারকাদের ছবি মুক্তি পাবে? জানুন বিস্তারিত

কপিল শর্মার সঙ্গে কমিউনিকেশন গ্যাপ প্রসঙ্গে আলি আসগর বলেন, 'আমরা একে অপরকে ফোন করতাম। সেই মুহূর্তগুলো মিস করছি। এর মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দুজনকেই এগিয়ে যেতে হয়েছে। তবে আমি খুশি যে ওই টিমের সঙ্গে যুক্ত ছিলাম। ওই টিমের একটা অঙ্গ ছিলাম। ওর (কপিল শর্মা) থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি সবসময়ই ওকে সম্মান করব।' পাশাপাশি এমনটাও আলি আসগর জানান যে, ভবিষ্যতে কোনও শো থেকেই যদি তেমন সাফল্য তিনি নাও পান, তাহলেও 'দ্য কপিল শর্মা শো' ছাড়ার কোনও আফশোস তাঁর মধ্যে নেই। কারণ, তাঁর 'দ্য কপিল শর্মা শো' ছাড়ার সিদ্ধান্ত এক রাতের ছিল না।

প্রসঙ্গত, 'দ্য কপিল শর্মা শো' সম্প্রতি বন্ধ রয়েছে। কপিল শর্মা কানাডা সফরে যাওয়ার আগেই শো বন্ধের কথা জানা যায়। ছোট পর্দা, বড় পর্দা মিলিয়ে একাধিক প্রোজেক্টে ব্যস্ত রয়েছেন তিনি। বেশ কিছু ছবিও রয়েছে তাঁর হাতে। 

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget