এক্সপ্লোর

Jawan: 'আলিয়াকে চাই', সাফ স্বীকারোক্তি শাহরুখের! সাহসী জবাব দিলেন অভিনেত্রীও

Alia Bhatt: কী বললেন আলিয়া ভট্ট?

কলকাতা:  ছবি মুক্তির ঠিক এক সপ্তাহ আগে আজ মুক্তি পেল শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতি (Vijay Sethupathi) অভিনীত 'জওয়ান' ছবির ট্রেলার ('Jawan' Trailer Out)। যা ইতিমধ্য়েই হিট ভক্তদের মধ্য়ে। আর ট্রেলারের একটি অংশে শাহরুখ খানকে যখন জিজ্ঞাসা করা হয় "তুমহে চাহিয়ে কেয়া," তাঁর উত্তরে কিং খান বললেন "চাহিয়ে তো আলিয়া ভাট।" আর এই মন্তব্য়েরই জবাব দিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট।


Jawan: 'আলিয়াকে চাই', সাফ স্বীকারোক্তি শাহরুখের! সাহসী জবাব দিলেন অভিনেত্রীও

ট্রেলারের ভূয়সী প্রশংসা করে অভিনেত্রীর সপাট জবাব, 'অর বেচারি দুনিয়া কো চাহিয়ে স্যারফ এসআরকে', অর্থাৎ গোটা বিশ্বের শাহরুখ খানকে চাই। 

আরও পড়ুন...

পুষ্টিগুণে ঠাসা! কী কী উপকার মিলবে মুসাম্বিতে?

উল্লেখ্য়, প্রিভিউয়ের পর ট্রেলারে এবার আরও খানিক বিস্তারে দেখা গেল শাহরুখ খানের একাধিক লুক। বাবা ও ছেলে দুই চরিত্রেই অভিনয় করেছেন তিনি। তবে একা শাহরুখ নন, পাল্লা ভারী দক্ষিণী তারকা বিজয় সেতুপতিরও। প্রত্যেক ঝলকে নজর কাড়লেন তিনি। সেই সঙ্গে লেডি সুপারস্টার নয়নতারা তো আছেনই। দীপিকা পাড়ুকোনের হাতে আছাড়ও খেতে দেখা গেল শাহরুখকে। অর্থাৎ ছবিতে অ্যাকশন থাকছে ভরপুর, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। দেখা মিলল সানিয়া মলহোত্র, প্রিয়মণি, প্রমুখের। মশকরা ভরা সংলাপের আভাস মিলল খানিক।

প্রসঙ্গত, আজ দুবাইয়ের স্থানীয় সময় রাত ৯টায় বুর্জ খলিফায় প্রদর্শিত হবে 'জওয়ান' ট্রেলার। তার জন্য ইতিমধ্যেই দুবাই উড়ে গিয়েছেন শাহরুখ খান ও অ্যাটলি। তার আগে ঠিক দুপুর ১১.৫৮ মিনিটে 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার করা হল ট্রেলার। 

বুধবার চেন্নাইয়ে 'জওয়ান' ছবির প্রি-রিলিজ ইভেন্টে হাজির হন কিং খান। সঙ্গী অবশ্যই পরিচালক অ্যাটলি ও ছবির অন্যান্যরাও। হাততালি, উচ্ছ্বাস, আলোর রোশনাই, গান বাজনার মাধ্যমে দক্ষিণী দর্শকের মন জয় করে এসেছেন বলিউডের কিং। ছবির একাধিক গানে মঞ্চে পারফর্ম করেন এদিন শাহরুখ। বলাই বাহুল্য দর্শক তখন 'ক্লাউড নাইন'-এ। 

দর্শকের সঙ্গে কথোপকথনের সময় শাহরুখ খান বলেন, 'আমি কৃতজ্ঞ। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তামিল ছবি খুব ভালবাসি। আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম যে শ্রেষ্ঠ ছবি তামিলেই তৈরি হয়।' অ্যাটলি পরিচালিত 'জওয়ান' চলতি বছরে শাহরুখ খানের দ্বিতীয় ছবি। ২০২৩ সালে তাঁর প্রথম ছবি 'পাঠান' বক্স অফিসে ঝড় তোলে, এবার দেখার পালা 'জওয়ান' কেমন ফল করে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget