এক্সপ্লোর

Alia Bhatt: বিয়ের একমাস পূর্তি, রণবীরের সঙ্গে অদেখা রোম্যান্টিক ছবি দিলেন আলিয়া

আজ রুপকথার মতো এই বিয়ের এক মাস পূরণ হল। আর বিয়ের এক মাস পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় একাধিক রোম্যান্টিক ছবি পোস্ট করলেন আলিয়া (Alia Bhatt)।

মুম্বই: গত ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং রণবীর কপূর (Ranbir Kapoor)। গত মাসের এই দিনেই রণবীর কপূরের বাড়ি বাস্তুতে চারহাত এক হয় দুই তারকার। বিয়ের পর নানা ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে নেন অভিনেত্রী। আজ রুপকথার মতো এই বিয়ের এক মাস পূরণ হল। আর বিয়ের এক মাস পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় একাধিক রোম্যান্টিক ছবি পোস্ট করলেন আলিয়া।

বিয়ের একমাস পূর্তিতে রণবীর-আলিয়ার রোম্যান্টিক ছবি-

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করেছে আলিয়া ভট্ট (Alia Bhatt)। তার কোনওটিতে লাল পোশাকে রণবীর (Ranbir Kapoor) গলা জড়িয়ে রোম্যান্টিক মেজাজে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আবার কোনও ছবিতে রিসেপশন পার্টির পোশাকে দেখা যাচ্ছে দুই তারকাকে। 'রাজি' অভিনেত্রীর ছবিতে ভালোবাসায় ভরিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য় তারকারা। সোনি রাজদান, বরুণ শর্মা এবং অন্যান্যরা ভালোবাসার চিহ্ন দিয়ে কমেন্ট করেছেন। 

আরও পড়ুন - Salman Khan: 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতে অপ্রত্যাশিত লুকে সলমন, প্রকাশ্যে শ্যুটিংয়ের ছবি

প্রসঙ্গত, রণবীর কপূরের মা অভিনেত্রী নীতু কপূরকে (Neetu Kapoor) সম্প্রতি ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। নাচের রিয়েলিটি শো 'ডান্স দিওয়ানে জুনিয়রস'-এ (Dance Deewane Juniors) বিচারকের ভূমিকায় রয়েছেন নীতু কপূর। সুযোগ পেয়েই পাপারাৎজিদের প্রশ্ন বৌমা আলিয়ার ব্যাপারে। ভাইরাল একটি ভিডিওয় দেখা যায়, পাপারাৎজিরা নীতু কপূরকে জিজ্ঞেস করছেন, 'বৌমা কেমন আছে?' সঙ্গে উচ্ছ্বসিত উত্তর আসে, 'বৌমা! দারুণ, বৌমা খুব ভাল।' হাসিতে মুখ চওড়া হয়ে যায় নীতু কপূরের। এর আগেও আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে নীতু বলেন, 'আমার সঙ্গে আমার শাশুড়ির সম্পর্ক ছিল দুর্দান্ত। তিনি আমাকে তাঁর ছেলের থেকেও বেশি ভালবাসতেন এবং আমি সেটা জানি। আলিয়ার সঙ্গেও আমার তেমনই সম্পর্ক কারণ ও খুব ভাল মেয়ে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget