এক্সপ্লোর

'Pushpa 2': অল্লু অর্জুনের 'পুষ্পা ২: দ্য রুল' মুক্তি পেতে পারে এই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে

Allu Arjun Movie: ছবির মুক্তিতে যে এত দেরি হচ্ছে, তার কারণ হিসেবে শোনা গিয়েছিল যে ঝামেলায় জড়িয়েছেন অল্লু অর্জুন ও সুকুমার। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে সম্প্রতি একটি ইভেন্টে তাঁদের একসঙ্গে দেখা যায়।

নয়াদিল্লি: দর্শকদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন বহুদিন ধরেই 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa 2: The Rule) ছবির নির্মাতারা। অল্লু অর্জুন (Allu Arjun) অনুরাগীরা সেই কবে থেকে অপেক্ষায়। শেষ ঘোষণা অনুযায়ী সুকুমার (Sukumar) পরিচালিত এই ছবি মুক্তি পাবে এই বছরের ৬ সেপ্টেম্বর। 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise) ছবির বিপুল সাফল্যের পর আসছে সিক্যুয়েল। চন্দনকাঠের চোরকারবারী হিসেবেই ফিরবেন পুষ্পা রাজ। ইতিমধ্যেই এই ছবি সম্পর্কে মিলল বড় তথ্য।

OTT-তে মুক্তি পাবে 'পুষ্পা ২: দ্য রুল'

যে কোনও ছবি প্রেক্ষাগৃহে মুক্তির পর তা জনসাধারণে হাতের মুঠোয় পৌঁছে যায় নানা ধরনের ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে। যদিও 'পুষ্পা ২: দ্য রাইজ' এখনও প্রেক্ষাগৃহেই মুক্তি পায়নি, এই ছবির OTT-তে আসতে অবশ্যই অনেক দেরি আছে। কিন্তু ইতিমধ্যেই শোনা যাচ্ছে এই বহু প্রতীক্ষিত ছবির সত্ত্ব কিনেছে নেটফ্লিক্স। 

সূত্রের খবর, 'পুষ্পা ২: দ্য রুল' ছবির ওটিটি রাইটস কিনেছে নেটফ্লিক্স, এবং এও শোনা যাচ্ছে এর জন্য ২৭০ কোটি টাকা ব্যয় করেছে ওটিটি জায়ান্ট সংস্থা। শোনা যাচ্ছে 'পুষ্পা ২' ছবির সমস্ত ভাষার সত্ত্বই গ্রহণ করেছে নেটফ্লিক্স। 

প্রসঙ্গত, 'পুষ্পা ২' ছবির মুক্তিতে যে লাগাতার দেরি হচ্ছে, তার কারণ হিসেবে শোনা গিয়েছিল যে ঝামেলায় জড়িয়েছেন অল্লু অর্জুন ও সুকুমার। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে সম্প্রতি একটি ইভেন্টে তাঁদের একসঙ্গে দেখা যায়। 'পুষ্পা ২' নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত দুটো গান প্রকাশ্যে আনা হয়েছে যা দর্শকদের দ্বারা বহুল প্রশংসিত হয়েছে। ফলে আসন্ন ছবি নিয়ে উত্তেজনা আরও বাড়ছে। 

আরও পড়ুন: Rhea Chakraborty: 'জেলের অন্দরে কেবল বেঁচে থাকার লড়াই', সুশান্তের মৃত্যুর পরের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রিয়া

গত জুলাই মাসে শোনা যায়, এই ছবি মুক্তি পাবে ২০২৫ সালে। কিন্তু কেন? শোনা যায় অনিয়মিত শ্যুটিং শিডিউলের জন্য এবার খানিক বিরক্তই অল্লু অর্জুন। তিনি এতটাই রেগে গেছেন নাকি যে তাঁর দাড়ি কেটে ফেলেছেন যা এই ছবিতে তাঁর গুরুত্বপূর্ণ লুক। এরপর তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ইউরোপ চলে যান। ইতিমধ্যে পরিচালক সুকুমারও নাকি আমেরিকায় গিয়েছেন, ফলে আরও দেরি হচ্ছে শ্যুটিং শেষ করতে। তখনই শোনা যায় অল্লু অর্জুন ও পরিচালক সুকুমারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়েছে। যদিও ডিসেম্বরে মুক্তির ঘোষিত তারিখ বদলের কোনও বার্তা এখনও পেশ করা হয়নি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget