এক্সপ্লোর

Amitabh Bachchan: বিয়ের আগে জয়াকে কোন শর্ত দিয়েছিলেন অমিতাভ?

Jaya Bachchan: সম্প্রতি এক অনুষ্ঠানে এসে জয়া বচ্চন জানালেন যে, বিয়ের আগে অমিতাভ কী শর্ত রেখেছিলেন।

মুম্বই: পর্দায় হোক কিংবা বাস্তবে, বলিউডের চিরকালের অন্যতম জনপ্রিয় জুটি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চনের (Jaya Bachchan)। পর্দার সঙ্গে সঙ্গে তাঁরা বাস্তব জীবনেও দীর্ঘ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন। তাঁদের রসায়ন সত্যিই শিক্ষণীয় এবং নজরকাড়া। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে জয়া বচ্চন জানালেন যে, বিয়ের আগে অমিতাভ কী শর্ত রেখেছিলেন।

অমিতাভের সঙ্গে বিয়ে প্রসঙ্গে জয়া-

নাতনি নভ্যা নভেলি নন্দার পডকাস্ট শোয়ের সাম্প্রতিক এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়া বচ্চন। সেখানেই বর্তমান প্রজন্মের ভালোবাসা থেকে বিয়ে কিংবা সম্পর্ক প্রসঙ্গে নিজের মত প্রকাশ করলেন। জয়া বচ্চন পুরনো দিনের স্মৃতির পাতা উল্টে জানালেন, তাঁর সঙ্গে অমিতাভ বচ্চনের বিয়ে হওয়ার কথা ছিল অক্টোবরে। কিন্তু তাঁরা দ্রুত বিয়ে সেরে ফেলতে কিছুটা বাধ্য হন। কারণ, বিয়ের আগে তাঁদের একসঙ্গে বেড়াতে যাওয়ার অনুমতি দিচ্ছিল না পরিবার। নিজের প্রেমকাহিনীর স্মৃতিচারণা করে জয়া বচ্চন বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা অক্টোবরে বিয়ে করব। কারণ, বিয়ের পর জানতাম আমার কাজ করা কিছুটা কমে যাবে। কিন্তু ও (অমিতাভ বচ্চন) আমায় বলেছিল যে, 'আমি অবশ্যই চাইব না যে একজন স্ত্রী ৯টা- ৫টা কাজ করুক। তুমি কাজ করো। কিন্তু প্রতিদিন নয়। তুমি তোমার নিজের প্রোজেক্ট বেছে নাও। আর সঠিক ব্যক্তির সঙ্গে কাজ করো।' বিয়ের আগে আমাকে এই শর্ত দিয়েছিল।' অমিতাভ বচ্চন এবং জয়া বিয়ে করেন ১৯৭৩ সালের ৩ জুন। আগামী বছর অর্থাত, ২০২৩ সালে তাঁরা নিজেদের ৫০তম বিবাহবার্ষিকী উদযাপন করবেন।

আরও পড়ুন - Kangana Ranaut: আমির খানের দিকে মারাত্মক অভিযোগের আঙুল তুললেন কঙ্গনা রানাউত

প্রসঙ্গত, কিছুদিন আগেই 'কৌন বনেগা ক্রোড়পতি'র সেটে আহত হন অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের অফিশিয়াল ব্লগে এমন বাস্তবিক ঘটনার কথাই শেয়ার করেছেন বিগ বি। অমিতাভ বচ্চন লিখেছেন, 'একটা ধাতব কোনও টুকরো আমার বাঁ পায়ে আচমকা লেগে যায় আর তার জন্যই আমার পায়ের শিরা কেটে যায়। শিরার অনেকটা কেটে যাওয়ায় রক্ত পড়তে থাকে নাগাড়ে। কোনওভাবেই রক্ত পড়া থামানো যাচ্ছিল না। দ্রুত সকলে মিলে আমাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে সেলাই করার পরই রক্ত পড়া থামে। ডাক্তার এবং তাঁর সহকর্মীদের চেষ্টায় আমার পায় থেকে রক্ত পড়া বন্ধ হয়।' বড় পর্দায় অভিনয়ের সঙ্গে সঙ্গে ছোট পর্দায় কুইজ শো সঞ্চালনাও চালিয়ে যাচ্ছেন অমিতাভ বচ্চন। তাঁকে বর্তমানে দেখা যাচ্ছে 'কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৪'  (KBC 14) সঞ্চালনা করতে। এক এক এপিসোডের শ্যুটিং করতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় দেন অমিতাভ বচ্চন। শিরা কেটে রক্ত পড়ার ঘটনার ঘটার পর চিকিতসকেরা বিগ বি-কে পরামর্শ দিয়েছেন সাবধানে চলাফেরা করার এবং যেকোনওরকমেরই চাপমুক্ত থাকার। বিগ বি আরও বলছেন, 'দাঁড়ানো যাবে না। নড়াচড়া করা যাবে না। চাপ নেওয়া যাবে না। এমনকি ট্রেডমিলেও হাঁটার অনুমতি নেই। ডাক্তাররা এমনই পরামর্শ দিয়েছেন। এখন আমার অদ্ভূত একটা অবস্থা। বাইরে বেরোতে এখনও সময় লাগবে। হে ঈশ্বর আমাকে সাহায্য করো।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget