এক্সপ্লোর

Amitabh Remembers Lata Mangeshkar: লতা মঙ্গেশকরের পুরনো ভিডিও পোস্ট করে আবেগপ্রবণ অমিতাভ বচ্চন

মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় বর্ষীয়ান গায়িকার। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। লতা মঙ্গেশকরের বাড়িতে দেখা যায় অমিতাভ বচ্চনকে।

মুম্বই: গতকাল প্রয়াত হয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। আট দশক ধরে হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। প্রজন্মের পর প্রজন্মের মানুষ ছোটবেলা থেকে তাঁর গান শুনে আসছেন। দেশ বিদেশের অগণিত মানুষের মন ভারাক্রান্ত লতা মঙ্গেশকরের প্রয়াণে। মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় বর্ষীয়ান গায়িকার। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। লতা মঙ্গেশকরের বাড়িতে দেখা যায় অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। 

আরও পড়ুন - Shahrukh Khan Update: লতা মঙ্গেশকরের শেষকৃত্যে সত্যিই কি থুথু ফেলেছিলেন শাহরুখ খান?

লতা মঙ্গেশকরের প্রয়াণে দেশ বিদেশের অগণিত অনুরাগীদের মতো মন ভারাক্রান্ত অমিতাভ বচ্চনেরও। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লতা মঙ্গেশকরের পুরনো একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্টেজে লতা মঙ্গেশকরকে স্বাগত জানাচ্ছেন তিনি। ভিডিওতে অমিতাভ বচ্চনকে বলতে শোনা যাচ্ছে, 'কীভাবে পরিচয় করাবো, যিনি এই দেশেরই শুধু নন, এই গোটা বিশ্বব্রহ্মান্ডে সুর সম্রাজ্ঞী।' এরপরই লতা মঙ্গেশকরকে দেবী সরস্বতী সম্মোধন করে মঞ্চে স্বাগত জানান বিগ বি। এরপর ফের তাঁকে বলতে শোনা যায়, 'আমিও বিশ্বাস করি ঐশ্বরের সঙ্গে সঙ্গীতের বিশেষ একটা যোগাযোগ রয়েছে। আর লতা মঙ্গেশকরই দ্বিতীয় সেই তার বা মাধ্যম, যা ঐশ্বর আর সঙ্গীতের মধ্যে বন্ধন তৈরি করেছে। তিনি (লতা মঙ্গেশকর) সত্যিই দেবী সরস্বতীর এক রূপ।' ভিডিও শেয়ার করে অমিতাভ বচ্চন লেখেন, 'তিনি (লতা মঙ্গেশকর) আমাদের ছেড়ে চলে গিয়েছেন। স্বর্গে তিনি এখন সঙ্গীতের সৃষ্টি করছেন।'

প্রসঙ্গত, জানুয়ারি মাসের শুরুর দিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। প্রায় ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে প্রয়াত হন তিনি। করোনার সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছিলেন, বয়সের কারণেই তাঁর সেরে উঠতে সময় লাগছে। কিন্তু করোনা ও নিউমোনিয়ার সমস্যা কেটে গেলেও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারলেন না সুর সম্রাজ্ঞী। ইহলোকের মায়া ত্যাগ করে পাড়ি দিলেন সুরলোকে। ভারাক্রান্ত মন গোটা দেশের।

সেরা শিরোনাম

Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
Bohurupi 2: 'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget