এক্সপ্লোর

Amitabh Bachchan: 'ওঁকে যেতে দিন', মায়ের মৃত্যুবার্ষিকীতে চিকিৎসকদের বলা কথা স্মরণ অমিতাভ বচ্চনের

Amitabh Bachchan Remembers Mother: এদিন নিজের ব্লগে অমিতাভ বচ্চন তাঁর মায়ের শেষ দিনের কথা মনে করে লেখেন, দীর্ঘ লড়াইয়ের পর তেজি বচ্চন মৃত্যু বরণ করেন 'মার্জিতভাবে এবং শান্তভাবে'। 

নয়াদিল্লি: মা তেজি বচ্চনের (Teji Bachchan) মৃত্যুবার্ষিকীতে (Death Anniversary) তাঁকে স্মরণ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। বুধবার নিজের ব্লগে (blog) এদিন একটি পোস্টে মায়ের শেষ দিনের কথা স্মরণ করেন। কীভাবে হাসপাতালে গোটা পরিবার একত্রিত হয়েছিল সেই গল্পও শোনান। 

মায়ের স্মরণে বিগ বি

মায়ের কষ্ট অনেক দেখে ফেলেছিলেন। হয়তো তাই তেজি বচ্চনের জীবনের শেষ লগ্নে এসে চিকিৎসকদের অমিতাভ বচ্চন অনুরোধ করেছিলেন যেন তাঁরা আর তাঁকে বাঁচানোর চেষ্টা না করেন। 

এদিন নিজের ব্লগে অমিতাভ বচ্চন তাঁর মায়ের শেষ দিনের কথা মনে করে লেখেন, দীর্ঘ লড়াইয়ের পর তেজি বচ্চন মৃত্যু বরণ করেন 'মার্জিতভাবে এবং শান্তভাবে' ৯৩ বছর বয়সে, ২১ ডিসেম্বর, ২০০৭ সালে। 

অমিতাভ লেখেন, 'তিনি এরকমই সকালে তাঁর মেজাজের মতোই মার্জিতভাবে এবং শান্তভাবে সরে গিয়েছিলেন যখন আমি দেখেছি ডাক্তাররা তাঁর দুর্বল হৃদয়কে পুনরুজ্জীবিত করার জন্য সংগ্রাম করছেন, বারবার .. তাঁর দুর্বল শরীরে বারবার পাম্প করে তাঁকে আবার বাঁচিয়ে তোলার চেষ্টা করছেন .. এবং আবার .. এবং আবার ..'।

'আমরা দাঁড়িয়েছিলাম.. কাছের মানুষের হাত ধরে.. বাচ্চারা তখন চোখের জলে ভাসছে..'

তিনি লেখেন, 'আমিই বলি.. ছেড়ে দিন ডাক্তারবাবু.. যেতে দিন.. উনি যেতে চাইছেন.. থামুন.. আর চেষ্টা করবেন না.. প্রত্যেকবারের চেষ্টা ওঁর জন্য যন্ত্রণাদায়ক এবং আমাদের জন্য দাঁড়িয়ে সেটা দেখা আরও যন্ত্রণার.. প্রত্যেকবার ওই সোজা রেখা দেখা যাচ্ছে তারপর আবার পাম্পিংয়ের জন্য গ্রাফিক রেখার দেখা পাওয়া.. থেমে যান আমি বলি..'।

বিগ বি-র কথায় চিকিৎসকেরা তাঁর কথাই শোনেন। মনিটরে ওই সরলরেখার একরোখা আওয়াজ সকলকে বুঝিয়ে দেয় যে তিনি আর নেই। তিনি স্মরণ করেন যে তার ভাগ্নিরা এসে সারা রাত তাঁর পাশে বসে আবৃত্তি করে 'গ্রন্থসাহেব শব্দ' শুনিয়েছিল।

আরও পড়ুন: 'Iti Memories' Trailer: 'স্মৃতির শহরে ছড়িয়ে থাকা' প্রেমের গল্প নিয়ে আসছে সৌম্য-তানিকা জুটি, প্রকাশ্যে 'ইতি মেমোরিজ' ট্রেলার

'আমি মেঝেতে শুয়েছিলাম .. নিয়ম মেনে .. তাঁর সঙ্গে রাত কাটানো, পরের দিন দাহ করা পর্যন্ত .. এবং তারপরে তাঁর মৃতদেহ আগুনে .. তার ছাই সংগ্রহ করে .. এবং পবিত্র স্থানে নিয়ে যাওয়া হয়েছিল যা তিনি বিশ্বাস করেছিলেন এবং প্রার্থনা করেছিলেন .. প্রার্থনা সভা .. স্বীকৃত গ্রন্থিদের দ্বারা গ্রন্থ সাহেবের আবৃত্তি সহ .. এবং তাঁর প্রতিকৃতি .. বাবার পাশে, তাঁর ঘরে .. শোভা পাচ্ছে৷'

তেজি বচ্চন ১৯১৪ সালে পাকিস্তানের পাঞ্জাবের ফয়সালাবাদে জন্মগ্রহণ করেন এবং হিন্দি কবি হরিবংশ রাই বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

সেরা শিরোনাম

Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget