এক্সপ্লোর

Ram Mandir Inauguration: অমিতাভ বচ্চন থেকে সচিন তেন্ডুলকর, রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত যে তারকারা!

Ram Mandir Invitees: প্রায় ৮ হাজার জন রয়েছেন আমন্ত্রিতদের লম্বা তালিকায়, তার মধ্যে ৫০৬ জনকে নিয়ে প্রথম সারির আমন্ত্রিতদের একটি তালিকা রয়েছে। যেখানে রাজনীতিক, শিল্পপতি, অভিনেতা, খেলোয়াড় প্রমুখ রয়েছেন।

নয়াদিল্লি: সোমবার, ২২ জানুয়ারি, প্রাণপ্রতিষ্ঠা হবে অযোধ্যার রামমন্দিরে। দেশের একাধিক নামী প্রথম সারির ব্যক্তিত্বরা আমন্ত্রিত সেই উদ্বোধনী অনুষ্ঠানে। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Bollywood Star Amitabh Bachchan), শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানি (Business Tycoons Mukesh Ambani, Gautam Adani), তারকা খেলোয়াড় সচিন তেন্ডুলকর (Star Player Sachin Tendulkar) এদিনের আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন অতিথি হিসেবে। 

রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রিতদের লম্বা তালিকা

প্রায় ৮ হাজার জন রয়েছেন আমন্ত্রিতদের লম্বা তালিকায়, তার মধ্যে ৫০৬ জন প্রথম সারির আমন্ত্রিতদের একটি তালিকা রয়েছে। রাজনীতিক, প্রথম সারির শিল্পপতি, তারকা ফিল্ম অভিনেতা, খেলোয়াড়, কূটনীতিক, বিচারপতি ও পুরোহিতরা এই তালিকাভুক্ত। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই তালিকা অনুযায়ী, অমিতাভ বচ্চন ব্যক্তিগত চার্টার্ড প্লেনে করে অযোধ্যায় উড়ে যাবেন, ১৬১ ফুট উঁচু গোলাপী স্যান্ডস্টোন মন্দিরের উদ্বোধন দেখতে। 

ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এই তালিকায় রয়েছেন তামিল সুপারস্টার রজনীকান্ত, তেলুগু মেগাস্টার প্রভাস, অল্লু অর্জুন ও জুনিয়র এনটিআর। রয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, অনুপম খের, অজয় দেবগণ। এই তালিকায় নাম রয়েছে কঙ্গনা রানাউত, মাধুরী দীক্ষিতের নামও। তালিকায় অবশ্যই আছেন বিজেপির অভিনেতা সাংসদ হেমা মালিনী ও সানি দেওল। 

অতিথি হিসেবে শরোদ ম্যাস্ট্রো আমজাদ আলি খান, গীতিকার ও কবি মনোজ মুন্তাশির ও তাঁর স্ত্রী, গীতিকার ও লেখক প্রসূন যোশী, পরিচালক সঞ্জয় লীলা বনশালীও আমন্ত্রিত রাজ্য অতিথি হিসেবে। এছাড়া তালিকায় রয়েছেন পরিচালক মধুর ভান্ডারকর, সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, কৈলাস খের, শঙ্কর মহাদেবন, অনুপ জলোটা, সোনু নিগম, অনুরাধা পোড়ওয়াল। রামানন্দ সাগরের 'রামায়ণ' ধারাবাহিকে শ্রীরামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতেন অরুণ গোভিল ও সীতার চরিত্রে অভিনয় করতেন দীপিকা চিখলিয়া। তাঁরা দু'জনেই আমন্ত্রিত। দক্ষিণে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করবেন চিরঞ্জীবী, মোহনলাল, অল্লু অর্জুন প্রমুখ।

প্রাক্তন ISRO চেয়ারপার্সন কে শিবান, DRDO বিজ্ঞানী সুদর্শন শর্মাও আমন্ত্রণ পেয়েছেন। নোবেলজয়ী কৈলাস সত্যার্থী, ISRO ডিরেক্টর নীলেশ দেসাই, সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভে, প্রাক্তন কূটনীতিক বীনা সিক্রি, লক্ষ্মী পুরী, 'বন্দে ভারত' ট্রেন তৈরির পিছনের মূল মাথা সুধাংশু মণিও রয়েছেন তালিকায়। 

ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর, চেস গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, পিটি উষা, ফুটবলার বাইচুং ভুটিয়ার নাম খেলোয়াড়দের মধ্যে অন্যতম যাঁরা আমন্ত্রণ পেয়েছেন। বর্তমান ও প্রাক্তন ক্রিকেট তারকা, কপিল দেব, মহেন্দ্র সিংহ ধোনি, সুনীল গাভাস্কর, বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, বীরেন্দ্র সহবাগ, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা আমন্ত্রণ পেয়েছেন। ভারোত্তলক করনম মালেশ্বরী, মহিলা ক্রিকেট অধিনায়ক মিথিলা রাজ, শাটলার সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধু, তাঁর ট্রেলার পুল্লেলা গোপীচন্দকেও আমন্ত্রণ জানানো হয়েছে। 

আমন্ত্রিত শিল্পপতিদের তালিকা আরও দীর্ঘ। মুকেশ আম্বানি, তাঁর মা কোকিলাবেন, স্ত্রী নীতা, ছেলে আকাশ ও অনন্ত, বউমা শ্লোকা, ও হবু বৌমা রাধিকা মার্চেন্ট আমন্ত্রিত। সেই সঙ্গে রতন এন টাটা, এন চন্দ্রশেখরন, তাঁর স্ত্রী ললিতা রয়েছেন তালিকায়। গৌতম আদানি, অনিল অগ্রবাল আছেন। হিন্দুজা গ্রুপের অশোক হিন্দুজা, উইপ্রোর আজিম প্রেমজি, বম্বে ডাইংয়ের নাসলি ওয়াদিয়া, টরেন্ট গ্রুপের সুধীর মেহতার মতো আর একাধিক প্রথম সারির বিজনেস টাইকুন রয়েছেন তালিকায়। রয়েছেন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারপার্সন, কুমার মঙ্গলম বিড়লা ও তাঁর স্ত্রী নীরজা, পরিমল গ্রুপের অজয় পরিমল, মহিন্দ্রার আনন্দ মহিন্দ্রা, টিসিএসের সিইও কে কৃতিবাসন, জিন্দল স্টিল অ্যান্ড পাওয়ারের নবীন জিন্দল, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা উদয় কোটাক, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মুর্তি ও তাঁর স্ত্রী সুধা মুর্তি, ইনফোসিসের শীর্ষকর্তা, নন্দন নীলেকানি, ও সহ প্রতিষ্ঠাতা টিভি মোহনদাস পাই। 

আরও পড়ুন: Mohan Bhagwat : 'অযোধ্যা রাম মন্দিরে প্রাণ-প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতবর্ষ পুনর্গঠনের অভিযান শুরু হবে' : মোহন ভাগবত

ISRO চেয়ারপার্সন এস সোমনাথ, দিল্লি মেট্রোর মুখ্য উপদেষ্টা ই শ্রীধরন, এনআইটিআই সদস্য ভি কে সারস্বতও আমন্ত্রিত।

যদিও এই দীর্ঘ আমন্ত্রিতদের তালিকা থেকে সশরীরে এসে কতজন এই অনুষ্ঠানে অংশ নেবেন তা এখনও পরিষ্কার নয়। তবে আমন্ত্রিতদের কিছুজন যেমন ২২ তারিখই ব্যক্তিগত উড়ানে পৌঁছবেন অযোধ্যায়, তেমন আবার অনেকেই একদিন আগেই পৌঁছে গিয়েছেন এবং অযোধ্যা বা তার আশেপাশে লখনউয়ের নানা শহরে থাকছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget