এক্সপ্লোর

Amol Palekar Hospitalised: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অমল পালেকর

জানা গিয়েছে, করোনা রিপোর্ট পজেটিভ আসার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি রয়েছেন সাতাত্তর বছর বয়সী অভিনেতা পরিচালক।

মুম্বই: করোনা আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা এবং পরিচালক অমল পালেকর (Amol Palekar)। জানা গিয়েছে, করোনা রিপোর্ট পজেটিভ আসার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি রয়েছেন সাতাত্তর বছর বয়সী অভিনেতা পরিচালক। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

সাতের দশকে হিন্দি ছবির জগতের একটা পরিবর্তন নিয়ে এসেছিলেন অমল পালেকর। পর্দার নায়ক মানেই অত্যন্ত সুদর্শন হতে হবে, এই তকমা একেবারে ঝেড়ে ফেলে দিয়েছিলেন তিনি। বরং, একেবারে আমার আপনার পাশের বাড়ির ছেলেটিও হতে পারে রুপোলি পর্দার নায়ক, সেটাই যেন বুঝিয়ে দিয়েছিলেন অমল পালেকর। 'রজনীগন্ধা', 'চিতচোর', 'গোলমাল' একের পর এক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। সবকটি ছবিই সুপারহিট। পাশাপাশি সাদামাটা অমল পালেকরের অনাবিল হাসি মন কেড়ে নিয়েছিল দর্শকদের। এদেশের মধ্যবিত্ত মানুষের নয়নের মণি হয়ে উঠেছিলেন তিনি।

আরও পড়ুন - Lata Mangeshkar Update: নাসিকের রামকুণ্ডে 'সুর সম্রাজ্ঞী' লতা মঙ্গেশকরের অস্থিভষ্ম বিসর্জন

অমল পালেকরের স্ত্রী এক সাক্ষাৎকারে এবিপি লাইভকে বলেছেন যে, খুব একটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। অমল পালেকর এখন স্থিতিশীল রয়েছেন। বয়সজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রসঙ্গত, প্রচণ্ড ধূমপান করে থাকেন এই অভিনেতা। সেজন্য তাঁকে বেশ কিছুদিন আগেও একবার হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের থেকে ভালো রয়েছে।

দীর্ঘদিন দক্ষতার সঙ্গে অভিনয় করার পর অমল পালেকর পরিচালনাতেও আসেন। 'দায়রা', শাহরুখ খান - রানি মুখোপাধ্যায় অভিনীত 'পহেলি' ছবি পরিচালনা করেছিলেন। এরপর ছবির জগত থেকে দীর্ঘ একটা বিরতি নেন। গত বছর ওটিটি প্ল্যাটফর্মে যদিও তাঁকে 'হাল্লা হো' ছবিতে অভিনয় করতে দেখা যায়। এই ছবিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রিঙ্কু রাজগুরু, বরুণ সোবতি, উপেন্দ্র লিমায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, সালোনি বত্রা প্রমুখ অভিনেতারা। অমল পালেকরের অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। নেট দুনিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে নানা পোস্ট করছেন শুঙাকাঙ্খীরা।

সেরা শিরোনাম

Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
Tollywood: ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ভিডিও

Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget