এক্সপ্লোর

Ananya Panday: ঋতুস্রাবের সময়ে শারীরিক পরিবর্তন, আত্মবিশ্বাসের অভাব! সমস্যায় ভোগেন অনন্যা পাণ্ডেও?

Ananya Panday News: সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অনন্যা জানান, তিনি বিশ্বাস করেন আত্মবিশ্বাস হল সবচেয়ে গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় ও বটে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অনন্যা পাণ্ডে শরীরের গঠন নিয়ে ট্রোলিং হলেও আত্মবিশ্বাসী।
  • মেয়েদের ঋতুস্রাবের সময় পেট ফোলা স্বাভাবিক, লুকানোর নয়।
  • অনন্যা ঋতুস্রাবের সময় হালকা, ঢিলেঢালা পোশাক পরতে পছন্দ করেন।
  • নতুন ছবির জন্য কঠোর ডায়েট, বর্তমানে পছন্দের খাবার খাচ্ছেন।

কলকাতা: অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)-কে যেমন বলিউডের অন্যতম ফিট অভিনেত্রীদের মধ্যে মনে করা হয়, তেমনই তাঁকে চেহারা নিয়ে প্রচুর কটাক্ষেরও স্বীকার হতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর শারীরিক গঠন নিয়ে নায়িকা বারে বারে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে পড়েছেন। তবে এই সমস্ত কিছুতে ভেঙে পরেননি তিনি। জোরকদমে নিজের কাজ যেমন চালিয়ে গিয়েছেন, তেমনই নজর রেখেছেন নিজের ফিটনেসের ওপরেও। আর এবার, আসন্ন ছবি, 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি'-র  প্রচারে এসে মেয়েদের শরীরের পরিবর্তন ও ঋতুস্রাব নিয়ে খোলামেলা আলোচনা করলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অনন্যা জানান, তিনি বিশ্বাস করেন আত্মবিশ্বাস হল সবচেয়ে গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় ও বটে। শরীরের যেমনই প্রকৃতি হোক না কেন, কোনও মানুষের বাহ্যিক সৌন্দর্য্য যেমনই হোক না কেন, তাঁকে হতে হবে আত্মবিশ্বাসে ভরপুর। অনন্যা আরও জানান, বিশেষ করে মেয়েদের শরীরে বেশ কিছু পরিবর্তন আসে। মাসের একটা সময়ে মেয়েদের পেট একটু বেশি ফোলা দেখাতে পারে। ঋতুস্রাবের সময়ে অনেকের পেট একটু ফুলে যায়.. এটা ভীষণ স্বাভাবিক বিষয়। লুকোচুরির কোনও ব্যাপারই নেই। এই বিষয়টাকে মেয়েদের স্বাভাবিকভাবেই নেওয়া উচিত আর এটা নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভোগার কোনও কারণই নেই।

অনন্যা আরও বলেন, তিনি একেবারে কাজের শুরু থেকেই ঋতুস্রাবের বিষয়টি নিয়ে খোলামেলা থেকেছেন। নায়িকা হওয়ার দরুণ ঋতুস্রাবের সময়েও তাঁকে বিভিন্ন কাজে বাইরে যেতে হয়। বিভিন্ন রকম পোশাক পরতে হয়। তবে অনন্যা ঋতুস্রাবের সময়ে কোনও চাপা বা টাইট পোশাক পরতে চান না। সেই বিষয়ে তাঁর বারণ রয়েছে। মাসের এই সময়টা অনন্যা একটু হালকা পোশাক, মূলত ঢোলা জিন্স পরতে পছন্দ করেন। এমনই এই বিশেষ সময়ে বেশি রূপটান পর্যন্ত তাঁর না পসন্দ। এই বিষয়গুলিতে গুরুত্ব দেন অনন্যা। 

পাশাপাশি অভিনেত্রী জানান, আগামী ছবি 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি'-র জন্য তাঁকে একটি বিশেষ শারীরিক গঠনে থাকতে হয়েছিল। সেই কারণে সেই সময়ে কড়া ডায়েটের মধ্যে দিয়ে যেতেন অনন্যা। প্রত্যেকে যখন অনন্যাকে বলেছেন যে তাঁকে পর্দায় দেখতে খুব সুন্দর লাগছে, তখন অনন্যা জানিয়েছেন, তিনি এই ফিগারটা পাওয়ার জন্য সত্যিউ যথেষ্ট পরিশ্রম করেছেন। তবে বর্তমানে শ্যুটিং নেই তাই নাকি মনের সুখে এখন পছন্দের খাবার খাচ্ছেন অনন্যা। 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget