এক্সপ্লোর

'Animal' BO Collection: ১৬ দিনেই ৮০০ কোটি পার! বক্স অফিসে অব্যাহত 'অ্যানিম্যাল' ছবির ঝোড়ো ইনিংস

'Animal': ১ ডিসেম্বর মুক্তির পর প্রবল সমালোচিত হয় 'অ্যানিম্যাল'। বিতর্ক তৈরি হলেও বক্স অফিসে এই ছবির আয় ঊর্ধ্বমুখী। ১৬ দিনের মাথায় এই ছবি বিশ্ববাজারে মোট আয় কত?

নয়াদিল্লি: ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'অ্যানিম্যাল' ('Animal' Movie)। রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত এই ছবি বক্স অফিসে এখনও ঝোড়ো ব্যাটিং করে চলেছে ('Animal' Box Office Collection)। মুক্তির ১৬ দিনের মাথায় গোটা বিশ্বে আয়ের নিরিখে ৮১৭.৩৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Vanga) ছবি। রবিবার এমনটাই ঘোষণা করা হয়েছে নির্মাতাদের তরফে। হিন্দি (Hindi), তেলুগু (Telugu), তামিল (Tamil), কন্নড় (Kannad) ও মলয়ালি (Malayalam) ভাষায় মুক্তি পায় এই অ্যাকশন ড্রামা (Action Drama) ঘরানার ছবি। 

বক্স অফিসে নয়া রেকর্ড গড়ল 'অ্যানিম্যাল'

১ ডিসেম্বর মুক্তির পর প্রবল সমালোচিত হয় 'অ্যানিম্যাল'। বিতর্ক তৈরি হলেও বক্স অফিসে এই ছবির আয় ঊর্ধ্বমুখী। ১৬ দিনের মাথায় এই ছবি বিশ্ববাজারে মোট ৮১৭.৩৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ছবির অন্যতম প্রযোজনা সংস্থা 'টি সিরিজ' রবিবার এই ছবির এখনও পর্যন্ত আয়ের পরিমাণ পোস্ট করে জানায় তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। এই ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন ববি দেওল, অনিল কপূর, রশ্মিকা মান্দানা, তৃপ্তি দিমরি, সুরেশ ওবেরয়, প্রেম চোপড়া। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by T-Series (@tseries.official)

বক্স অফিসে দারুণ ব্যবসা করলেও এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাটাছেঁড়া কম হয়নি। একাধিক দর্শক এই ছবিকে 'অত্যন্ত পুরুষতান্ত্রিক' বা 'প্রবল হিংসাত্মক' বলে অভিহিত করেছেন। যদিও ছবিটি প্রথম দিন থেকেই দারুণ ব্যবসা করছে। আর সেই ধারা দেখেই আশা করা হয়েছিল মুক্তির তৃতীয় দিনে অর্থাৎ প্রথম রবিবারে ৭০ কোটি টাকা আয় করবে এই ছবি। প্রত্যাশার প্রায় কাছাকাছিই আয় করে ছবিটি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, প্রথম রবিবার এই ছবি ৬৩.৪৬ কোটি টাকা আয় করে। অর্থাৎ প্রথম তিন দিনে মোট আয়ের পরিমাণ ১৭৬.৫৮ কোটি টাকা। প্রথম ৩ দিনের আয়ের নিরিখে ইতিমধ্যেই শাহরুখের 'পাঠান'কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'অ্যানিম্যাল'। প্রথম স্থানে এখনও বিরাজ করছে কিং খানের 'জওয়ান'।

আরও পড়ুন: Shreya Health Update: 'ভাল আছেন শ্রেয়স, পরিবারকে দেখে হেসেছেন..', কী বলছেন অভিনেতার স্ত্রী ?

এবিপি লাইভে 'অ্যানিম্যাল' ছবির রিভিউ

এবিপি লাইভের রিভিউ অনুযায়ী, 'অ্যানিমল' ছবিটি অবশ্যই রক্তাক্ত, হিংস্র এবং ত্রুটিপূর্ণ, তা সত্ত্বেও প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের উচ্চস্বরে উল্লাস ইঙ্গিত দেয় যে এই ছবি বিনোদনমূলক। যদিও এই সিনেমা দেখার যোগ্য কিনা তা নির্ণয় করা কঠিন, তবে যাঁদের হৃদয় দুর্বল বা যাঁরা সন্দীপ রেড্ডি ভাঙ্গার এর আগের কাজগুলিকে অপছন্দ করেছিলেন তাঁদের দেখার জন্য নয় একেবারেই। এটি যেভাবে শুরু হয়েছিল সেই ধারা বজায় রেখে একটি প্রতিশ্রুতি সমেত সিনেমাটি শেষ হয়। আরও রক্তাক্ত সিক্যুয়েলের প্রতিশ্রুতি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget