এক্সপ্লোর

'Kurban' Motion Poster: বড়পর্দায় এবার অঙ্কুশ-প্রিয়ঙ্কা জুটি, মুক্তি পেল 'কুরবান' ছবির মোশন পোস্টার

'Kurban': এদিন মোশন পোস্টার শেয়ার করে অঙ্কুশ ক্যাপশনে লেখেন, 'ত্যাগ অনেক ধরনের হয়। কিছু তোমার জীবনকে গড়ে তুলবে আর কিছু তোমার সব ধ্বংস করে দেবে। দেখা হচ্ছে এই শীতে।'

কলকাতা: বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। খবর মিলেছিল আগেই, প্রকাশ্যে আসে দুই চরিত্রের লুকও। এবার মুক্তি পেল 'কুরবান' (Kurban) ছবির প্রথম মোশন পোস্টার (motion poster out)। 

প্রকাশ্যে 'কুরবান' ছবির মোশন পোস্টার

শৈবাল মুখোপাধ্যায়ের পরিচালনায় 'কুরবান' ছবিতে জুটি বাঁধবেন অঙ্কুশ ও প্রিয়ঙ্কা। প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার। নদীর জলে জ্বলছে নৌকা। সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে অভিনেতা অঙ্কুশ হাজরা। 

এদিন মোশন পোস্টার শেয়ার করে অঙ্কুশ ক্যাপশনে লেখেন, 'ত্যাগ অনেক ধরনের হয়। কিছু তোমার জীবনকে গড়ে তুলবে আর কিছু তোমার সব ধ্বংস করে দেবে। দেখা হচ্ছে এই শীতে।' শীঘ্রই ট্রেলার আসছে বলে পোস্টে উল্লেখ করেন অভিনেতা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

এর আগে অঙ্কুশ ও প্রিয়ঙ্কা একসঙ্গে 'বিবাহ অভিযান' ও 'আবার বিবাহ অভিযান' ছবিতে কাজ করলেও একে অপরের বিপরীতে এই প্রথম কাজ করবেন। 'কুরবান' মনুষ্যত্বের গল্প বলবে, মানুষের কথা বলবে, হাসানের কথা বলবে। জীবনের নানা রকম ওঠানামায় মানুষকে যে কী কী করতে হয়, সেই জানা অজানা পথের কথা বলবে। সবুজ গ্রামের প্রেক্ষাপটে সহজ সরল হাসান আর হিজলের সংসার। অন্য মানুষের থেকে একটু বেশিই যেন অনুভূতিপ্রবণ হাসান। তার কারণ হয়তো তার আব্বা, আম্মি আর আম্মির হিন্দু সই - তার মাসি। একনজরে হাসানের সংসার বড় সুখের মনে হয়। টলমল পায়ে দাওয়ায়, ঘরে, উঠোনে, ঘুরে বেড়ায় তাদের মিষ্টি ছেলে হাসু, মাসির আদরের গোপাল। 

আরও পড়ুন: Asia Cup 2023: এশিয়া কাপে কোহলি-রাহুলের সেঞ্চুরি, শুভেচ্ছা অনুষ্কা-আথিয়ার

কিন্তু অন্য জীবনবোধ হাসানকে বাকি সবার থেকে অনেকটা একা রাখে। যেমন সে বিশ্বাস করে, ছিপ দিয়ে মাছ ধরা আসলে বিশ্বাসঘাতকতার অন্য নাম। কারণ খাবারের দাওয়াতে ডেকে তাদের মারা হয়। জীবনের শেষ লড়াই করার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়। জীবন হাসানকে আলাদাভাবে দেখে, সেও জীবনকে আলাদা চোখে দেখে। হাসানের কথায়, ব্যবহারে কীসের যেন একটা ইঙ্গিত ধরেও ধরতে পারে না হিজল। হাসান বিশ্বাস করে 'শুধু ভালবাসাই মানুষের ধর্ম...!' তারপর? ছবিতে শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় অভিনয় করেছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget