এক্সপ্লোর

Ankush Hazra: জন্মদিনে বড় চমক! তিনটি ছবির ঘোষণা অঙ্কুশ হাজরার

জন্মদিনে বড় চমক দিলেন অঙ্কুশ। একটি কিংবা দুটি নয়, জন্মদিনে তিন-তিনটে ছবির ঘোষণা করলেন অভিনেতা। আপ্লুত অভিনেতার অনুরাগীরা

কলকাতা: আজ জন্মদিন বাংলা ছবির জনপ্রিয় তারকা অঙ্কুশ হাজরার (Ankush Hazra)। ভালোবাসার দিনে জন্মদিন। সারা বিশ্বে যখন ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা হচ্ছে, তখন ভালোবাসার দিন উদযাপনের পাশাপাশি নিজের জন্মদিনও সেলিব্রেট করছেন। অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলা এদিন মিষ্টি একটি ছবি পোস্ট করে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে, জন্মদিনে বড় চমক দিলেন অঙ্কুশ। একটি কিংবা দুটি নয়, জন্মদিনে তিন-তিনটে ছবির ঘোষণা করলেন অভিনেতা।

আরও পড়ুন - Love Hostel Trailer: ভালোবাসার দিনে 'লভ হোস্টেল' ছবির হাড়হিম করা ট্রেলার পোস্ট শাহরুখ খানের

'লভ ম্যারেজ' ছবির কথা আগেই ঘোষণা করেছিলেন অভিনেতা অঙ্কুশ। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে তাঁর রিয়েল লাইফ প্রেমিকা ঐন্দ্রিলাকে। জন্মদিনে 'লভ ম্যারেজ' ছবির নতুন পোস্টার শেয়ার করলেন অভিনেতা। ছবিতে দেখা যাচ্ছে একটি টেবিলের দুধারে বসে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্য। পোস্টার শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, 'যখন মা-বাবারা একটু হলেও নিজেদেরকে গুরুত্ব দেন। মজাদার যাত্রার জন্য তৈরি হন। 'লভ ম্যারেজ' খুব শীঘ্রই মুক্তি পাবে সিনেমা হলে।'

জন্মদিনে অঙ্কুশের দ্বিতীয় ঘোষণা 'সেভিংস অ্যাকাউন্ট'। থ্রিলার, অ্যাকশন ছবির নতুন পোস্টার শেয়ার করে অঙ্কুশ লিখেচেন, 'রোমাঞ্চ, আবেগ, চমক এবং অ্যাকশনের নানা টুইস্ট নিয়ে খুব শীঘ্রই আসছে 'সেভিংস অ্যাকাউন্ট'। খুব শীঘ্রই মুক্তি পাবে সিনেমা হলে।' এই ছবি পরিচালনা করছেন পরিচালক রাজা চন্দ। জানা যাচ্ছে এই ছবিতে থাকতে চলেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

অভিনেতা অঙ্কুশের জন্মদিনে তৃতীয় চমক নতুন ছবি 'পাখি'। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নতুন ছবি 'পাখি'র পোস্টার শেয়ার করেছেন অঙ্কুশ। সঙ্গে লিখেছেন, 'একজন অন্ধ মানুষের অন্ধ বিশ্বাসের গল্প নিয়ে আসছে 'পাখি'। আপনাদের জন্য আজকের তৃতীয় চমকদার ঘোষণা। গরমেই আসছে এই ছবি।' বাবা যাদবের পরিচালনায় এই ছবিতে অঙ্কুশ ছাড়াও থাকতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন জিত গঙ্গোপাধ্যায়। জন্মদিনে অঙ্কুশের জমজমাট তিন ঘোষণায় খুশি অনুরাগীরা। নেট মাধ্যমে তাঁরাও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিন ছবির জন্য অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget