এক্সপ্লোর

Ankush Oindrila: বদলে গিয়েছেন ঐন্দ্রিলা, পুরনো মানুষকেই ফিরে পেতে চান প্রেমিক অঙ্কুশ!

Ankush Oindrila: পুরনো ও নতুন, ঐন্দ্রিলার ২টি ছবি একসঙ্গে পোস্ট করেছেন অঙ্কুশ। লিখেছেন, 'ইস.. আমার আদর করে গাল চটকানোর মানুষটা কোথায় হারিয়ে গেল

কলকাতা: সম্প্রতি বেশ কিছুটা ওজন ঝরিয়েছেন এই নায়িকা। কেবল চরিত্রের প্রয়োজনের নয়, নিজেকে নতুন রুপে দেখতে চেয়েছিলেন নায়িকা। আর সোশ্যাল মিডিয়ায় নায়িকার নতুন ছবি দেখে বেশ অবাক হয়েছিল অনেকেই। অবাক হয়েছিলেন তাঁর প্রেমিকও। নায়িকার পুরনো ও সম্প্রতি ছবি হামেশাই নিজের প্রোফাইল থেকে শেয়ার করে নেন নায়ক। 

বদলে গিয়েছেন ঐন্দিলা!

এই নায়ক অঙ্কুশ হাজরা (Ankush Hazra) আর নায়িকা ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। কড়া ডায়েট আর শরীরচর্চা করে ওজন ঝরিয়েছেন ঐন্দ্রিলা। তাঁর নতুন লুক দেখে আদবে বেশ গর্বই হয় প্রেমিক অঙ্কুশের। সোশ্যাল মিডিয়াতেই সেই কথা স্বীকার করে নিয়েছেন তিনি। কিন্তু সদ্য অঙ্কুশ যে ছবি পোস্ট করেছেন, মিষ্টি সেই পোস্টে যেন কপট অভিমান। 

পুরনো ও নতুন, ঐন্দ্রিলার ২টি ছবি একসঙ্গে পোস্ট করেছেন অঙ্কুশ। লিখেছেন, 'ইস.. আমার আদর করে গাল চটকানোর মানুষটা কোথায় হারিয়ে গেল..খুব চেষ্টা করছি ওকে বেশি করে চকোলেট, ফাস্ট ফুড আর মিষ্টির মতো খাবার খাওয়াতে। আমি আমার পুরনো ঐন্দ্রিলাকে ফেরত চাই।' ছবিতে দেখা যাচ্ছে, পুরনো ছবিতে শাড়ি পরে রয়েছেন ঐন্দ্রিলা। এই ছবি সম্ভবত তাঁর অভিনীত কোনও ধারাবাহিকের। অন্যদিকের ছবিতে কালো শার্ট আর জিন্স পরেছেন ঐন্দ্রিলা। চোখে চশমা, মাথার চুল পনি করে বাঁধা।

আরও পড়ুন: Bonny-Ayushi First Look: জুটিতে বনি-আয়ুষী, প্রকাশ্যে 'আর্চির গ্যালারি'র প্রথম লুক 

অঙ্কুশের এই মজার পোস্টে পূজা বন্দ্যোপাধ্যায় কমেন্ট করেছেন, 'আমারও পুরনো ঐন্দ্রিলাকে ফেরত চাই।'

প্রসঙ্গত, ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও চুটিয়ে কাজ করছেন ঐন্দ্রিলা সেন। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'লভ ম্যারেজ' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অঙ্কুশও। এছাড়াও এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য প্রমুখ অভিনেতাদের। সম্প্রতি জি ফাইভ বাংলার নতুন ওয়েবসিরিজ শ্বেতকালী-তে অভিনয় করা নিয়ে বিশেষ পোস্ট করেন ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লেখেন, 'শ্বেতকালী থেকে আমি উর্ভি। এই প্রথম জি ফাইভ বাংলায় একেবারে নতুন একটা রূপে আমি আসছি। আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ চাই।' নিজের নতুন রূপ নিয়ে রহস্য বজায় রেখেছেন ঐন্দ্রিলা। ক্ল্যাপস্টিকে চোখ ঢেকেছেন, কেবল কথা বলছে তাঁর চোখ। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget