এক্সপ্লোর

Magic Film News: আর ভুল বোঝাবুঝি নয়, ফেসবুকে বিশেষ ঘোষণা করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

একটি বিশেষ ঘোষণা, কিন্তু এবার কোনও ভুল বোঝাবুঝি নয়' ফেসবুক পেজে এই ক্যাপশান দিয়েই একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

কলকাতা: 'একটি বিশেষ ঘোষণা, কিন্তু এবার কোনও ভুল বোঝাবুঝি নয়' ফেসবুক পেজে এই ক্যাপশান দিয়েই একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সাদা পোশাকে অপরূপ দেখাচ্ছিল অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে। সঙ্গে মানানসই বেগুনি কুর্তায় অঙ্কুশ হাজরা। কিন্তু কোন বিশেষ ঘোষণা করলেন টলিউডের এই জুটি? এই প্রথমবার একসঙ্গে রুপোলি পর্দায় অভিনয় করবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি 'ম্যাজিক'। ফেসবুক পেজের কভারে জ্বলজ্বল করছে 'ম্যাজিক'-এর পোস্টার। আজই মুক্তি পেয়েছে তাঁদের ছবির নতুন গান 'এ নামে সে নামে'। নতুন গান নিয়ে কথা বলার জন্যই আগামীকাল সন্ধে সাড়ে ৭টার সময় ফেসবুক পেজে লাইভ আসার কথা ঘোষণা করেন এই জুটি। সেই কথা বলতেই আজ এই ছোট্ট ভিডিওটি পোস্ট করেন অঙ্কুশরা।
সম্প্রতি কুলু-মানালি থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়া খুললেই এখনও চোখে পড়ে তাঁদের বরফ নিয়ে খেলার ছবি। খুব তাড়াতাড়িই সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি। কিন্তু আপাতত তাঁরা ব্যস্ত 'ম্যাজিক' নিয়ে।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বাড়ির নতুন সদস্যের সঙ্গে তাঁদের ছবি। নিজেদের পছন্দের কালো স্কোডা কিনে ফেলেছেন তাঁরা। এরপরে নতুন ফ্ল্যাটও কিনেছেন তাঁরা। বলাই বাহুল্য, শুরু হয়ে গিয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের প্রস্তুতিও। টলিপাড়ার রোম্যান্টিক জুটির তালিকার বেশ প্রথমদিকেই রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। নিজেদের অনুভূতি প্রকাশ করতে কখনোই রাখঢাক করেন না তাঁরা। আজকের পোস্ট করে ভিডিওটিতেও খুনসুটিও মেতেছেন এই জুটি। ভিডিওর শেষে অভিনয় ধরে রাখতে না পেরে হাসিতে গড়িয়ে পড়তে দেখা গেল দুজনকেই। নতুন গানেও ভরপুর অঙ্কুশ-ঐন্দ্রিলার অনস্ক্রিন রোম্যান্স। গানের অধিকাংশ অংশেরই শ্যুটিং হয়েছে কলকাতার প্রিন্সেপ ঘাট ও বাবুঘাটে। সকাল থেকে সন্ধে কলকাতার বুকেই প্রেমে মজলেন জুটি। 'ম্যাজিক' ছবিতেই অপর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও। ম্যাজিকের নতুন গানের তালে পা মিলিয়ে নাচে ঝড় তোলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। অনুরাগীদের মধ্যে জনপ্রিয় হয়েছিল এই ভিডিওটি। যখনই কোনো ঘোষণার কথা বলেন এই জুটি তখনই খেলার ছলে মারামারি বা ঝগড়া করতে দেখা যায় এই জুটিকে। কিন্তু সামনেই ভ্যালেন্টাইনস ডে। রাত পোহালেই শুরু ভ্যালেন্টাইনস উইকও। তাই নতুন ভিডিওতে কেবল ভালোবাসাই ছড়ালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget