এক্সপ্লোর

Ankush on Rupa Dutta: 'ভাগ্যিস ওয়ালেট নিয়ে ঘুরতাম না', রূপার সঙ্গে গানের ভিডিও পোস্ট করে মন্তব্য অঙ্কুশের

Ankush on Rupa Dutta: রূপা দত্তকে বইমেলার ডাস্টবিনে বেশ কিছু মানিব্যাগ ফেলতে দেখেই সন্দেহ করে সেখানে কর্তব্যরত পুলিশ। আর সেই দিকেই কটাক্ষ করে ক্যাপশন লেখেন অভিনেতা।

কলকাতা: ২০১০ সালে মুক্তি পেয়েছিল 'কেল্লাফতে' (Kellafate)। অঙ্কুশ হাজরার (Ankush Hazra) প্রথম ছবি। আর সেই ছবিতে অভিনয় করেছিলেন রূপা দত্ত (Rupa Dutta)। এই অভিনেত্রী আজকাল ফের শিরোনামে  জায়গা করে নিয়েছেন। কেন? কলকাতা বইমেলা থেকে চুরির অভিযোগে গত শনিবার প্রায় ৬৫ হাজার টাকা সমেত গ্রেফতার হন রূপা। 

শনিবার থেকেই রূপা দত্তের কেরিয়ার নিয়ে কাঁটাছেঁড়া চলছে। তার মধ্যেই রূপার অন্যতম ছবি 'কেল্লাফতে'র নায়ক অঙ্কুশের সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল। 'কেল্লাফতে' ছবির একটি জনপ্রিয় গান 'আই অ্যাম ইন লভ'। অঙ্কুশ ও রূপাকে সেই গানে সমুদ্র সৈকতে প্রেমের বৃষ্টিতে ভিজতে দেখা যায়। সেই গানেরই একটি অংশ পোস্ট করে গোটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানালেন অভিনেতা। কী লিখলেন?

এদিন 'আই অ্যাম ইন লভ' গানটির একাংশ পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'এখনও আমার প্রথম ছবির কথা মনে আছে যখন আমার কাছে ওয়ালেট নিয়ে ঘোরার মতো অত বেশি টাকা ছিল না।' সঙ্গে হ্যাশট্যাগে লেখেন 'থ্যাঙ্ক গড'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

রূপা দত্তকে বইমেলার ডাস্টবিনে বেশ কিছু মানিব্যাগ ফেলতে দেখেই সন্দেহ করে সেখানে কর্তব্যরত পুলিশ। এরপর তাঁর থেকে উদ্ধার হয় ৬৫ হাজার টাকা। আর সেই দিকেই কটাক্ষ করে ক্যাপশন লেখেন অভিনেতা। তাতে অবশ্য মজা করতে ছাড়েননি অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলা সেন। তবে অভিনেতার পোস্ট এখন সাড়া ফেলেছে নেট মহলে।

আরও পড়ুন: The Kashmir Files: সবাই প্রশংসায় পঞ্চমুখ, অথচ 'দ্য কাশ্মীর ফাইলস' প্রসঙ্গে এ কী বললেন আমির খান!

প্রসঙ্গত, সোমবার অভিনেত্রীকে ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত। বিধাননগর মহকুমা আদালতে এদিন পুলিশ বলে, ‘পকেটমারি নিয়ে বহু অভিযোগ জমা পড়েছিল। সেই পকেটমারির সঙ্গে ধৃত অভিনেত্রী যুক্ত কিনা খতিয়ে দেখতে হবে।‘

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget