এক্সপ্লোর

‘একসময়ের বন্ধু’ কঙ্গনাকে যেন আর চিনতে পারছেন না অনুরাগ কাশ্যপ

সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার এক মাস পরেও বলিউডের নেপোটিজম নিয়ে বিতর্ক জারি রয়েছে। কঙ্গনা রানাউত সুশান্তের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ করেছেন এবং নানা জনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এ বার আসরে নামলেন অনুরাগ কাশ্যপ।

মুম্বই: সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার এক মাস পরেও বলিউডের নেপোটিজম নিয়ে বিতর্ক জারি রয়েছে। কঙ্গনা রানাউত সুশান্তের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ করেছেন এবং নানা জনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এ বার আসরে নামলেন অনুরাগ কাশ্যপ। তিনি জানালেন কঙ্গনার ভিডিও-তে কথা বলা দেখে প্রথমত তিনি এই ‘একদা বন্ধু’কে যেন আর চিনতে পারছেন না, পুরনো সময়ের সঙ্গে মেলাতে পারছেন না। দ্বিতীয়ত তাঁর মনে হয়েছে যে  কঙ্গনা কেউ বা কাদের দ্বারা ‘ব্যবহৃত’ হচ্ছেন। প্রসঙ্গত অনুরাগ কঙ্গনার সেই ভাইরাল হওয়া ভি়ডিওর কথাই বলতে চাইছেন যেখানে কঙ্গনা কর্ণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাটের মতো ইন্ডাস্ট্রির প্রভাবশালীদের দোষারোপ করেছেন নেপোটিজমের অভিযোগে। সুশান্তের মৃত্যুর জন্য এদের পরোক্ষে দায়ি করে তিনি এদেরকে এমনকী ‘সুইসাইড গ্যাং’ বলেও সম্বোধন করেছেন। বলিউডের প্রথম সারির মানুষদের পাশাপাশি কিছু কিছু তথাকথিত দ্বিতীয় সারির লোকেদের কথাও তুলে আনেন কঙ্গনা। এমনকী মিডিয়ার কিছু মানুষ ‘সিস্টেমেটিকালি’ সুশান্তকে টার্গেট করেছেন একসময়ে, এই অভিযোগও তোলেন কঙ্গনা। কঙ্গনার প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের পোস্টে কঙ্গনার একটি পুরনো ইন্টারভিউ দিয়েছেন অনুরাগ।এই ইন্টারভিউ ‘মণিকর্ণিকা’ মুক্তি পাওয়ার সময়কার। সেই ইন্টারভিউতে কঙ্কনা বলেছেন, ভাগ্যক্রমে অথবা দুর্ভাগ্যক্রমে আমি এই ছবি পরিচালনা করেছি। ছবির যাবতীয় চূড়ান্ত সিদ্ধান্ত আমাকেই নিতে হয়েছে। অনেক জায়গায় অভিনেতারা অভিযোগ করেছেন যে তাঁদের দৃশ্য থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমায় দেখুন। আমি একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছি। অভিনেতা হিসেবে আমি নিজের জায়গা নিজেই তৈরি করেছি। আমার পিতা আমার হাতে এসব তুলে দেননি। আমিও পাঁচ মিনিটের রোল করেছি এক সময় ছবিতে। ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পেতে দশ বছর লেগেছে। সে সময়টা তো আপনাকেও দিতে হবে!’ বছর দুয়েক আগে কঙ্গনার বলা এই কথাগুলো এখন আলোচনায় আনা প্রাসঙ্গিক বলে মনে করছেন অনুরাগ।এই কথাগুলো প্রেক্ষিতেই তিনি সম্ভবত এখনকার কঙ্গনার ভিডিয়োটি মেলাতে পারছেন না তিনি।

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget