এক্সপ্লোর

হবে না সংকল্প, কোনও আড়ম্বর, নিজের হাতে বাড়ির লক্ষ্মীপুজো করবেন অপরাজিতা

প্রতিবছর আড়ম্বর করে পুজো হয় তাঁর বাড়িতে। কিন্তু এই বছর অনেকগুলো কারণে বদলেছে সেই নিয়ম। অতিমারী পরিস্থিতিতে আড়ম্বর কমেছে

কলকাতা: প্রতিবছর আড়ম্বর করে পুজো হয় তাঁর বাড়িতে। খাওয়া দাওয়া, অতিথি অভ্যাগতে যাতায়াত, যে এক এলাহি ব্যাপার। কিন্তু এই বছর অনেকগুলো কারণে বদলাচ্ছে সেই নিয়ম। অতিমারী পরিস্থিতিতে গত ২ বছর আড়ম্বর কমাতে হয়েছে বাধ্য হয়ে। আর এই বছর প্রিয়জন বিয়োগ হয়েছে পরিবারে। তবে কী বন্ধ থাকবে লক্ষ্মীপুজো? পুরোহিত না আসলেও নিজের হাতেই প্রতিমাকে সাজিয়ে লক্ষ্মীপুজো করবেন অপরাজিতা আঢ্য।

আজ সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সেখানে তাঁকে বলতে শোনা গেল, এই বছর তাঁদের বাড়িতে লক্ষ্মীপুজোর নিয়ম বদলেছে। সদ্য শ্বশুরমশাই মারা গিয়েছেন অভিনেত্রীর। চিরকালই একান্নবর্তী পরিবারে থেকে এসেছেন তিনি। তাই শ্বশুরমশাইয়ের মৃত্যুতে আড়ম্বর কমিয়েছেন পুজোর। তবে গত ২ বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাধ্য় হয়েই আড়ম্বর কমাতে হয়েছিল অভিনেত্রীকে। একবছর পুজোর সময় তিনি নিয়েই করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে ছিলেন।

তবে অনুরাগীদের আশ্বস্ত করে অপরাজিতা জানান, তাঁর ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সমস্ত সোশ্যাল সাইটেই দেখা যাবে তাঁর বাড়ির পুজো। আর গণমাধ্যম তো রয়েছেই। সেইসঙ্গে অভিনেত্রী বার বার অনুরাগীদের সতর্ক করেন ও করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে সাবধানে থাকতে বলেন। 

 

এরপরেই সোশ্যাল মিডিয়ায় বাড়ির সাজানো লক্ষ্মীপ্রতিমার সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এই বছর তাঁর বাড়িতে পুরোহিত আসবেন না। আর তাই কোনও সংকল্প হবে না। নিজের হাতেই সমস্ত আয়োজন করবেন অপরাজিতা। তারপর নিজের মত করেই ভক্তিভরে পুজো করবেন তিনি। এই প্রথম।

আপাতত একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অপরাজিতা। মৈনাক ভৌমিকের নতুন ছবি 'একান্নবর্তী'-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, অলকনন্দা রায় ও সৌরসেনী মৈত্রকে। মৈনাকের আগের ছবি 'চিনি'-তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্যকে। ফের একবার মৈনাকের হাত ধরেই সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্রে অভিনয় করতে চলেছেন অপরাজিতা।

 

সেরা শিরোনাম

Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget