এক্সপ্লোর

AR Rahman Update: 'এখন আমাদের একত্রিত হওয়া উচিত,' উত্তর ও দক্ষিণ ভারত দ্বন্দ্বে মত এ আর রহমানের

AR Rahman Update: সিআইআই-দক্ষিণ সাউথ ইন্ডিয়া মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিটে উপস্থিত ছিলেন রহমান। সেখানে তাঁকে আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। ওই অনুষ্ঠানে এসে মালয়শিয়ার এক ঘটনার কথা বলেন।

নয়াদিল্লি: 'শিল্পের মাধ্যমে মানুষকে বিভক্ত করা খুব সহজ', সম্প্রতি এমনই উল্লেখ করে, অস্কার বিজয়ী এবং ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীত পরিচালক এ.আর. রহমান (A.R. Rahman) বলেন, 'এটাই সময় ঐক্যবদ্ধ হওয়ার (this was the time to unite) এবং বৈচিত্র্য উদযাপনের'।

আর কী কী বলেন রহমান?

সিআইআই-দক্ষিণ সাউথ ইন্ডিয়া মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিটে উপস্থিত ছিলেন রহমান। সেখানে তাঁকে আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। ওই অনুষ্ঠানে এসে রহমান সাত বছর আগে মালয়শিয়ায় ঘটে যাওয়া এক ঘটনার কথা উল্লেখ করেন।

সঙ্গীতশিল্পী বলেন, 'আমি বছর সাতেক আগে মালয়শিয়া গিয়েছিলাম। সেখানে একজন সুপুরুষ চিনা ভদ্রলোক বলেন, "আপনি ভারত থেকে? আমি ভারত খুব পছন্দ করি। আমি উত্তর ভারত বেশি পছন্দ করি। ওঁরা বেশি ফরসা। ওঁদের সিনেমা অনেক বেশি চার্মিং।"!'

সঙ্গীত পরিচালক বলতে থাকেন যে ভদ্রলোকের মন্তব্য তাঁকে চিন্তায় ফেলে এবং তাঁকে অবাক করে যে তিনি কি সত্যিই দক্ষিণ ভারতীয় সিনেমা দেখেছেন এবং কেন তিনি এমন কথা বললেন।

রহমানের মন্তব্য

এ আর রহমান বলেন, 'ওঁর কথায় বেশ আহত হই। তারপর আমি বুঝলাম আমাদের কী করা উচিত। আমাদের শ্যামবর্ণ অভিনেতাদের নিয়ে ছবি করানো উচিত। ওঁদের আত্মবিশ্বাসী করে তোলা প্রয়োজন ও তাঁদের এমন চরিত্র দেওয়া উচিত যা তাঁদের মর্যাদা এনে দেবে। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা দক্ষিণ ভারতীয়রা করতে পারে কারণ আমরা আমাদের গায়ের রঙ পছন্দ করি।'

তবে একথাও তিনি পরিষ্কার করে দেন তাঁর বক্তব্যে যে উত্তর হোক বা দক্ষিণ, ভারত তো ভারতই। 'আমার কাছে এসবের কোনও মানে নেই। কেউ এখানে ভাল কিছু করে, উত্তর ভারতে লাভ হয়। কেউ ওখানে ভাল করে, আমাদের লাভ হয়। সীমারেখা সব ভেঙে গেছে। যদি নেটফ্লিক্সেই দেখেন, মানুষ মালয়লম ছবি, তেলুগু ছবি সবই দেখেন। সীমানা ভেঙে গেলেও কিন্তু আমাদের অবশ্যই নিজেদের ক্ষমতাশীল করতে হবে। এবং শিল্পের মাধ্যমে, এটি আরও সহজ।'

সঙ্গীতশিল্পী বলেন, 'শুধু দক্ষিণ ভারতীয়দের মধ্যেই কল্পনার পরিধি সীমাবদ্ধ থাকা উচিত নয়। শুধু আমাদের সংস্কৃতির জন্য। আমাদের বিশ্বকে দেখাতে হবে আমাদের মাথা কেমন এবং আমাদের সংস্কৃতি কেমন আন্তর্জাতিক।'

আরও পড়ুন: Runway 34 New Trailer: অসাধারণ অমিতাভ-অজয়, প্রকাশ্যে 'রানওয়ে ৩৪'-এর নতুন ট্রেলার

সবশেষে একত্রিত হওয়ার বার্তা দেন রহমান। তিনি বলেন, 'মানুষকে শিল্প, সিনেমার মাধ্যমে আলাদা করা খুবই সহজ। তবে এখন একত্রিত হওয়ার সময়। এই সময়ে আমাদের একতা দেখানো উচিত যাতে আমরা আরও শক্তিশালী হতে পারি ও পৃথিবীকে নেতৃত্ব দিতে পারি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget