এক্সপ্লোর

'Jawan': 'জওয়ান' ছবিতে রয়েছে অরিজিতের কণ্ঠে গান, নিশ্চিত করলেন শাহরুখ

SRK-Arijit Singh: বিভিন্ন প্রশ্নের মধ্যে একজন জিজ্ঞেস করেন, 'অরিজিত সিংহের গান থাকবে 'জওয়ান' ছবিতে?' তৎক্ষণাৎ উত্তর মিলল কিং খানের।

নয়াদিল্লি: সোমবার মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'জওয়ান' ছবির প্রিভিউ (Jawan Prevue)। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সেখানে শাহরুখের চারটি ভিন্ন লুক। সেই আবহে ফের ট্যুইটারে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় মাতলেন অভিনেতা। বৃহস্পতিবার সকালে 'আস্ক এসআরকে' (Ask SRK) শুরু করেন কিং খান। অনুরাগীদের অজস্র প্রশ্নের উত্তর দিলেন, মিলল একাধিক মজার ও বুদ্ধিদীপ্ত উত্তর। সেখানেই জানা গেল ছবির গানের প্রসঙ্গেও। 

'জওয়ান' ছবিতে থাকবে অরিজিতের কণ্ঠে গান

নিঃসন্দেহে শাহরুখের অনুরাগীদের অন্যতম পছন্দের সময় যখন 'আস্ক এসআরকে' চলে। বৃহস্পতিবার সকালেও হঠাৎই ট্যুইটারে প্রশ্নোত্তর পর্ব শুরু করেন তিনি। সেখানেই বিভিন্ন প্রশ্নের মধ্যে একজন জিজ্ঞেস করেন, 'অরিজিত সিংহের গান থাকবে 'জওয়ান' ছবিতে?' তৎক্ষণাৎ উত্তর মিলল কিং খানের। ইতিবাচক উত্তরে হাঁফই ছাড়লেন বোধ হয় অনুরাগীরা। 

এই সময় ভারতের সঙ্গীত দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় গায়কদের তালিকায় শীর্ষে অরিজিৎ সিংহ (Arijit Singh)। তাঁর ফ্যান ফলোয়িং ঈর্ষণীয়। অনুরাগীর প্রশ্নের উত্তরে শাহরুখ খান লেখেন, 'অবশ্যই। যেখানে আমি সেখানে অরিজিৎ দাদা তো থাকবেনই।' অর্থাৎ 'জওয়ান' ছবিতে অরিজিৎ সিংহের কণ্ঠে যে গান থাকছে সেই কথা নিজেই নিশ্চিত করলেন শাহরুখ খান। 

 

আবার এক অনুরাগী প্রশ্ন করেন, 'শ্যুটিং করতে গিয়ে কত চোট পেয়েছেন'। অভিনেতার অদম্য উৎসাহের সঙ্গে উত্তর, 'যতক্ষণ মনে আঘাত না পাচ্ছি, ততক্ষণ সব ঠিক আছে।' অপর এক অনুরাগী জিজ্ঞেস করেন নয়নতারা ও বিজয় সেতুপতির সঙ্গে কাজের অভিজ্ঞতা। কিং খানের উত্তর, 'ওঁদের সকলের মধ্যে সবচেয়ে মিষ্টি নয়ন। অনেক ভালবাসা ও শ্রদ্ধা। বিজয় স্যর 'উন্মাদ' অভিনেতা অবশ্যই সেটা দুর্দান্ত অর্থে। ওঁদের দুজনের থেকেই অনেক কিছু শেখার আছে।'

প্রসঙ্গত, আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির ছবি 'জওয়ান'। মুখ্য ভূমিকায় অবশ্যই কিং খান। সেই সঙ্গে দেখা যাবে বিজয় সেতুপতি, নয়নতারাকে। ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সম্প্রতি ছবির প্রিভিউর প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভাইজান। সলমন খানের প্রশংসায় আপ্লুত শাহরুখ প্রকাশ করেন যে সর্বপ্রথম এই প্রিভিউ তিনি ভাইজানকেই দেখিয়েছিলেন। তাঁদের পরস্পরের এই কথা বিনিময়ে উচ্ছ্বসিত অনুরাগীরা।

আরও পড়ুন: Entertainment News: দেবের 'প্রধান প্রায়োরিটি', মুক্তির আগেই ছক্কা হাঁকাচ্ছে 'জওয়ান', আজকের 'সোশ্যালে সেরা'

বছরের শুরুতে মুক্তি প্রাপ্ত 'পাঠান' বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙে। চার বছর পর বড়পর্দায় নায়কের চরিত্রে শাহরুখের কামব্যাক আক্ষরিক অর্থেই ঝড় তুলেছিল বক্স অফিসে। এবার 'জওয়ান' সেই ধারা অব্যাহত রাখতে পারে কি না, সেটাই দেখার। যদিও ছবির প্রথম ঝলক, অর্থাৎ 'জওয়ান' প্রিভিউ ইতিবাচক ইঙ্গিতই দিচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget