এক্সপ্লোর

KWK 8: প্রেমিকার থেকে ১২ বছরের ছোট! মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রোল প্রসঙ্গে কী মন্তব্য অর্জুনের?

Arjun Kapoor in KWK 8: সম্প্রতি কফি উইথ করণ সিজন ৮-এ হাজির হয়েছিলেন অর্জুন কপূর এবং আদিত্য রায় কপূর। মালাইকার সঙ্গে সম্পর্কের শুরুর দিকে কী কী সমালোচনা শুনতে হয়েছিল অর্জুনকে?

নয়াদিল্লি: ২০১৯ সালে শুরু হয়েছিল তাঁদের সম্পর্কের যাত্রাপথ। মাঝে সম্পর্কের ভাঙন নিয়েও কম জলঘোলা হয়নি। সমালোচনা থেকে নিন্দা সবই সয়েছেন অর্জুন-মালাইকা (Arjun Kapoor and Malaika Arora)। আর সেইসব নিন্দার সবচেয়ে আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছিল তাঁদের বয়সের ব্যবধান। মালাইকার থেকে অর্জুন ১২ বছরের ছোট। অর্জুনের এখন যেখানে ৩৮ বছর বয়স, সেখানে এই বছরই নিজের ৫০তম জন্মদিন উদযাপন করেছেন মালাইকা অরোরা। এই বয়সের ব্যবধান নিয়ে কম নিন্দা, কম কটূ (trolls) কথা শুনতে হয়নি তাঁদের। বয়সের এই ব্যবধান নিয়ে যে ট্রোলের শিকার হতে হয় তাঁদের অহর্নিশি, ব্যক্তিগত জীবনে বা নিজেদের সম্পর্কে তা কতটা প্রভাব ফেলে? কর্ণ জোহরের (Karan Johar) জনপ্রিয় টক শো 'কফি উইথ কর্ণ'-এ (Koffee With Karan Season 8) এসে সেই ব্যাপারেই কথা বললেন 'ইশকজাদে' অভিনেতা।

সম্প্রতি 'কফি উইথ কর্ণ সিজন ৮'-এ হাজির হয়েছিলেন অর্জুন কপূর এবং আদিত্য রায় কপূর। শোয়ে সঞ্চালক যখন অর্জুনকে জিজ্ঞেস করেন যে এরপর মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন তিনি, উত্তরে অর্জুন জানান, মালাইকাকে ছাড়া এখানে বসে এভাবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত হবে না। অর্জুন আরও বলেন, 'একবার আমরা সেই পর্যায়ে পৌঁছে গেলে নিজেরাই সেই বিষয়ে কথা বলতে পারব। পৃথিবীতে সবথেকে সুখী থাকতে, আরামে থাকতে সম্পর্কের মাঝে যা কিছু করা দরকার, আমরা সবরকম পর্যায়ের মধ্য দিয়েই গিয়েছি।'

বয়সের ব্যবধান নিয়ে খোঁটা শুনতে হয়েছে অনেক, তা নিয়ে অর্জুন কপূর বলেন যে, এই ধরনের মন্তব্য, নিন্দা বা সমালোচনা সব মানুষকেই কমবেশি সহ্য করতে হয়। যারা এ ধরনের মন্তব্য করছেন তারা যে নিজেদের সংস্কৃতি, নিচ মানসিকতা তুলে ধরছেন সেটা বলাই বাহুল্য। অর্জুন স্পষ্ট বলেন, 'আমি অনেক ভেবেছি যে এই মানুষগুলো আমাকে নিয়ে ঠিক কেন এরকম মন্তব্য করছেন? কেন আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তাঁরা? ভেবে দেখেছি শুধুমাত্র কিছু লাইক পাওয়ার লোভেই এইসব মিম শেয়ার হয়। আমাকে কি এসব প্রভাবিত করেনি তা বলে? করেছে, অবশ্যই করেছে।'

আরও পড়ুন: Tripti Dimri: 'ভিলেন' তকমা তারিয়ে উপভোগ করছেন 'জোয়া' তৃপ্তি দিমরি

কয়েকমাস আগে হঠাৎই গুজব রটতে শুরু করে যে অর্জুন আর মালাইকার বিচ্ছেদ ঘটতে চলেছে। ৫ বছরের সম্পর্কের অবসান! তবে সেইসব জল্পনাকে হেলায় উড়িয়ে অর্জুন প্রেমিকা মালাইকার জন্মদিনে ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে জানিয়েছিলেন এই গুজবে তিনি আদৌ কান দেননি। ফলে পরিষ্কার, যে অর্জুন মজে মালাইকায়, বয়সের খোঁটা, সমালোচনা সেখানে জায়গা নিতে পারবে না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget