এক্সপ্লোর

Arshad Warsi: প্রভাসকে 'জোকার' কটাক্ষ, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার, কমেন্ট সেকশন বন্ধ করলেন আরশাদ

Arshad-Prabhas: সমিশ ভাটিয়ার শো 'আনফিল্টার্ড'-এ সম্প্রতি এসেছিলেন আরশাদ ওয়ারসি। সেখানেই তিনি জানান যে 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে প্রভাসের 'ভৈরব' চরিত্র বিশেষ পছন্দ হয়নি তাঁর।

নয়াদিল্লি: সদ্য মুক্তিপ্রাপ্ত 'কল্কি ২৮৯৮ এডি' (Kalki 2898 AD) দেখার পর সেখানে প্রভাসকে (Prabhas) 'জোকার' (Joker) কটাক্ষ করেন অভিনেতা আরশাদ ওয়ারসি (Arshad Warsi)। তাঁর এই মন্তব্য রীতিমতো ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। পর্দার 'সার্কিট'-এর মুখে এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণের একাধিক তারকা। একের পর এক কটাক্ষের শিকার হতে হতে এবার নিজের পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে দিলেন অভিনেতা।

পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করলেন আরশাদ ওয়ারসি

কিছুদিন আগেই সম্প্রতি দেখা 'খারাপ ছবি'  হিসেবে আরশাদ এক সাক্ষাৎকারে নাম নেন 'কল্কি ২৮৯৮ এডি'র। সেই আলোচনাতেই তিনি প্রভাসের চরিত্রকে 'জোকার' কটাক্ষ করেন। যার ফলে প্রভাসের অগুন্তি অনুরাগী প্রচণ্ড ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলের শিকার আরশাদ। 

এই আবহে এবার নিজের পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে দিলেন আরশাদ। কারণ এখন কটাক্ষের শিকার একা তিনি নন, নিশানায় তাঁর পরিবারের লোকজনও। তাঁর সাম্প্রতিক একটি পোস্টে দেখা মিলেছিল স্ত্রী মারিয়া, ও তাঁদের মেয়ের। স্বাধীনতা দিবসে সেই ছবি শেয়ার করে তিনি লেখেন, 'শুভ স্বাধীনতা দিবস... জয় হিন্দ'। প্রভাস প্রসঙ্গে আরশাদের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিনেতার পোস্টের কমেন্ট সেকশন ভরেছে নেতিবাচক মন্তব্যে। এই আবহেই নেতিবাচকতা থেকে দূরে থাকতে কমেন্ট সেকশন বন্ধ করে দিলেন তিনি। 

প্রভাস প্রসঙ্গে কী বলেন আরশাদ ওয়ারসি?

সমিশ ভাটিয়ার শো 'আনফিল্টার্ড'-এ সম্প্রতি এসেছিলেন আরশাদ ওয়ারসি। সেখানেই তিনি জানান যে 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে প্রভাসের 'ভৈরব' চরিত্র বিশেষ পছন্দ হয়নি তাঁর। তাঁকে প্রশ্ন করার হয় সাম্প্রতিক কোন ছবি তাঁর পছন্দ হয়নি। উত্তরে অভিনেতা বলেন, 'আমি কল্কি দেখেছি যা আমার একদম পছন্দ হয়নি। প্রভাস, আমি সত্যই দুঃখিত, ও কেন এরকম... ওঁকে জোকারের মতো লাগছিল। কেন? আমি সেখানে Mad Max দেখতে চাই। ওখানে আমি Mel Gibsonকে দেখতে চাই। তোমরা ওঁকে কী বানিয়ে দিয়েছ, কেন করো এরকম? আমি বুঝতেই পারি না।' 

আরও পড়ুন: Bengali Serial: চলতি সপ্তাহে বাজিমাত 'ফুলকি'-র, কোথায় কোন ধারাবাহিক রইল রেটি চার্টে?

এই ভিডিও প্রকাশ্যে আসতেই আরশাদকে কটাক্ষের শিকার হতে হয়েছে। আরশাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে কটাক্ষের বন্যা, অপমানের ঝড় প্রভাস অনুরাগীদের তরফে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই বিষয়ে সরব হয়েছেন। একাধিক প্রভাস-অনুরাগী এই মন্তব্যের প্রতিবাদ করে আরশাদকেই 'জোকার' বলে সম্বোধন করেছেন। আবার অনেকেই আরশাদকে এক প্রকার চোখে আঙুল দিয়েই বক্স অফিসে 'কল্কি ২৮৯৮ এডি'র সাফল্যের কথা মনে করিয়ে দিয়েছেন। এই ছবি বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget