এক্সপ্লোর

Aryan Khan Case: আজও হল না জামিন, আপাতত জেলেই আরিয়ান

মাদককাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ানের জামিন আর্জি আবার খারিজ করল আদালত

মুম্বই :জেলে কেটে গেল কয়েক রাত। সোমবারও জামিন পেলেন না শাহরুখ পুত্র। এক সপ্তাহ আগে মাদককাণ্ডে গ্রেফতার হন আরিয়ান। এই নিয়ে তিনবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গেল।  আবার বুধবার এই মামলার শুনানি। 

শুক্রবার থেকে আর্থার রোড জেলে রয়েছেন আরিয়ান খান। শুক্রবার আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। অ্যান্টি ড্রাগ এজেন্সি  আরিয়ানকে  শুক্রবার অবধি কাস্টডিতে রাখতে চেয়ে আদালতের কাছে আবেদন জানায়। আদালত এনসিবিকে বুধবার সকাল অবধি সময় দিয়েছে। শুনানি পিছিয়ে যাওয়ায় আগামী বুধবার পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে আরিয়ান খানকে।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজত শেষের পরে, বৃহস্পতিবারই আরিয়ান-সহ ৮ অভিযুক্তকে জেল হেফাজতে পাঠায় মুম্বইয়ের কিলা কোর্ট। শুক্রবার তাঁদের জামিনের আবেদনের প্রেক্ষিতে শুনানিতে আরিয়ান-সহ ৩ জনের জামিনের আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিংহ। অতিরিক্ত সলিসিটর জেনারেল দাবি করেন, আরিয়ান এবং মাদককাণ্ডে ধৃত অর্চিতের হোয়াটসঅ্যাপের কথোপকথনে ফুটবলের কথা উল্লেখ করা হয়েছে। NCB মনে করছে, ফুটবল শব্দের মাধ্যমে সাঙ্কেতিকভাবে বেশি পরিমাণ মাদকের কথা বলা হচ্ছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল আরও দাবি করেন, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তরা প্রভাবশালী। জামিন দেওয়া হলে প্রমাণ নষ্ট করার আশঙ্কাও রয়েছে। আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে এই যুক্তির বিরোধিতায় বলেন, তাঁর মক্কেল গত ৭ দিন ধরে হেফাজতে। আরিয়ানের ফোন থেকে যা যা নথি সংগ্রহ করার, তা করা হয়ে গেছে। 


এরপর অতিরিক্ত সলিসিটর জেনারেল দাবি করেন, NDPS আইন অনুযায়ী, এই ধরনের মামলার ক্ষেত্রে জামিন আর্জির শুনানি হতে পারে একমাত্র সেশনস কোর্টে। ম্যাজিস্ট্রেট কোর্টে নয়। সওয়াল-জবাব শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর এম নারলিকার, আরিয়ান, আরবাজ আর মুনমুন ধামেচার জামিনের আবেদন খারিজ করে দেন। শনি ও রবিবার আদালতে জামিনের আবেদন জানাতে পারেননি অভিযুক্তরা। তাই সপ্তাহান্তটা শাহরুখ-পুত্র আরিয়ানকে থাকতে হয় আর্থার রোড জেলে। সোমবারও মেলেনি সুরাহা। 

 

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget