এক্সপ্লোর

Asha on Lata : "১০৪ জ্বর নিয়েও কাজ করেছেন লতাদিদি", স্মৃতিচারণায় আশা

Asha Bhosle remembers Lata Mangeshkar : আজ প্রথম লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় মুম্বইয়ে। এই পুরস্কার পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মুম্বই : মাত্র ১৩ বছর বয়সে ১৯৪২ সালেই শুরু করে দিয়েছিলেন কাজ। কর্ম-কে কার্যত পুজো করতেন প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। এবার সেই কিংবদন্তির কাজের প্রতি নিষ্ঠার কথা তুলে ধরলেন বোন আশা ভোঁসলে (Asha Bhosle)। আজ লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার বিতরণীর মঞ্চ থেকে এব্যাপারে আলোকপাত করেন তিনি।

আশা বলেন, খুব কম বয়সেই কাজে নেমে পড়েছিলেন। একবার ১০৪ জ্বর উঠেছিল লতাদিদি-র। মা বলেছিল, আজ শরীর খারাপ, শ্যুটিংয়ে যেতে হবে না। কিন্তু, লতা দিদি তখন বলে, না, মা। আমাকে যেতে হবে। অত জ্বর নিয়েও গিয়েছিল, কাজ করেছিল। তখন ওর কাজ ছিল, পরী সেজে ওপর থেকে ঝুলতে ঝুলতে গান গাওয়া। কত কষ্ট করতে হয় একজন শিল্পীকে। আর দিদি সেটা করেছিল। 

আরও পড়ুন ; প্রথম প্রাপক, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত প্রধানমন্ত্রী

আজ প্রথম লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় মুম্বইয়ে। এই পুরস্কার পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের স্মরণে এই পুরস্কার। চলতি বছরেই ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হন লতা মঙ্গেশকর। ঊষা মঙ্গেশকর, আশা ভোসলে, মহারাষ্ট্র্রের রাজ্যপাল ভগৎ সিং কোশয়ারি, মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়ণবীশ এবং অন্যান্য আরও অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

পুরস্কার-বিতরণীর মঞ্চে প্রধানমন্ত্রী বলেন, লতা দিদি আমার বড় দিদির মতো ছিলেন। উনি ছিলেন মা সরস্বতীর রূপ। সঙ্গীত দেশভক্তির শিক্ষা দেয়। আর ওঁর গলায় অ্যায় মেরে বতন কী লোগো- গান দেশপ্রেমে উদ্বুদ্ভ করে।

মাস্টার দীননাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্টের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতি বছর কোনও নির্দিষ্ট ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হবে। যিনি "আমাদের দেশ, দেশবাসী ও সমাজের প্রতি ছকভাঙা ও দৃষ্টান্তমূলক অবদান রেখেছে।" 

প্রসঙ্গত, আপ্রাণ চেষ্টা বিফল করে গত ৬ ফেব্রুয়ারি থেমে যায় সুরঝঙ্কার। প্রয়াত হন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget