এক্সপ্লোর

Sonu Nigam Update: সোনুর কনসার্টে হামলার ঘটনায় আটক বিধায়ক-পুত্র, ক্ষমা চাইলেন বোন

Sonu Nigam: গতকাল রাতে সোনু নিগমের কনসার্টে  হুড়োহুড়ির জেরে আহত হয়েছেন ২ জন। অনুষ্ঠানের শেষে গায়ককে ঘিরে নিজস্বী (Selfie) তোলার হিড়িক পড়ে যায়।

নয়াদিল্লি: চেম্বুরের (Chembur) কনসার্টে সোনু নিগমের (Sonu Nigam Concert) আক্রান্ত হওয়ার ঘটনায় সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে 'ইন্ডিয়ান সিঙ্গার্স রাইটস অ্যাসোসিয়েশন' (Indian Singers' Rights Association) থেকে। সংস্থার তরফে এই ঘটনাকে 'লজ্জাজনক' ('matter of shame') বলে অভিহিত করা হয়েছে।

অনুষ্ঠানের পর 'আক্রান্ত' সোনু নিগম, নিন্দায় ISRA

গতকাল রাতে সোনু নিগমের কনসার্টে  হুড়োহুড়ির জেরে আহত হয়েছেন ২ জন। অনুষ্ঠানের শেষে গায়ককে ঘিরে নিজস্বী (Selfie) তোলার হিড়িক পড়ে যায়। গায়কের সঙ্গে থাকা দুই ব্যক্তি স্টেজ থেকে পড়ে যান। এই ঘটনার প্রেক্ষিতে 'ইন্ডিয়ান সিঙ্গার্স রাইটস অ্যাসোসিয়েশন'র তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'গতকাল রাতে চেম্বুরে একটি সঙ্গীত অনুষ্ঠানে আমাদের কিংবদন্তি গায়ক সোনু নিগম এবং তাঁর দলের উপর গুরুতর হামলার বিষয়ে জানতে পেরে আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক যে এমন একজন শিল্পীর ওপর আক্রমণ করা হল। দেশের প্রত্যেক শিল্পী হতবাক এবং এই ঘটনায় আতঙ্কিত।' তাঁরা আরও বলেন, 'আমরা মহারাষ্ট্র সরকার ও আইনি সংস্থাগুলির কাছে আবেদন জানাচ্ছি এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার জন্য যাতে কোনও গায়ক বা শিল্পীর সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।'

কী ঘটেছিল?

স্থানীয় বিধায়কের ছেলে স্বপ্নিল ফটেরপেকর, সোনু নিগমের সঙ্গে জোর করে নিজস্বী তুলতে গেলে গায়কের রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। গতরাতে অনুষ্ঠানের এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। অভিযুক্ত ও তাঁর বন্ধুদের দেখা যায় সোনুর দলের অন্যান্য সদস্যদের ধাক্কা দিতে। ঘটনায় আহত হয়েছেন গায়কের মেন্টর গুলাম মুস্তাফা খানের পুত্র রাব্বানি খান ও গায়কের ঘনিষ্ঠ এবং নিরাপত্তারক্ষী। সোনু নিগমের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে মুম্বই পুলিশ। তবে শিবসেনা বিধায়ক ও অভিযুক্তের বোন সুপ্রদা ফটেরপেকর গোটা ঘটনায় ক্ষমা চেয়ে নিয়েছেন। 

এই ঘটনার পর আজ মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) দেখা মিলল সঙ্গীতশিল্পীর। তিনি জানালেন, 'সব ঠিক আছে'। 

আরও পড়ুন: Javed Akhtar:'২৬/১১ হামলার চক্রীরা আপনাদের দেশে ঘুরে বেড়াচ্ছে', পাক-ভূমিতে দাঁড়িয়েই অকপট জাভেদ আখতার

প্রসঙ্গত, কিছুদিন আগেই টলিউডে একটি কাজের সূত্রে কলকাতা এসেছিলেন সোনু। দেব (Dev) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনীত কাছের মানুষ (Kacher Manush) ছবিটিতে একটি গানের প্লেব্যাক করেছিলেন সোনু। সেই গানের মুক্তি ও ছবির প্রচারের জন্যই কলকাতায় এসেছিলেন সঙ্গীতশিল্পী।

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget