এক্সপ্লোর

Aye Khuku aye: 'আয় খুকু আয়'-তে মিথিলার প্রথম ঝলক, মুক্তি পেল প্রথম গান

Aye Khuku aye: এমনই এক বাবা-মেয়ের চরিত্রের গল্প বলবে 'আয় খুকু আয়'। মেয়ের জন্য পায়েস তৈরি থেকে তার চুল বেঁধে দেওয়া, তার যত্ন নেওয়া, সবই করতে দেখা যায় এই বাবাকে

কলকাতা: অপেক্ষার অবসান। মুক্তি পেল 'আয় খুকু আয়' (Aye Khuku Aye) -এর প্রথম টাইটেল ট্র্যাক। শুধু কী তাই? এই প্রথম দর্শক দেখল নতুন ছবিতে রাফিয়াথ রশিদ মিথিলার লুক। ডুরে শাড়ি, হাতখোঁপা আর লাল টিপে মিথিলা যেন 'মায়ের মতো ভাল'। গানের সুরেও যেমন মাদকতা রয়েছে, তেমনই জড়িয়ে রয়েছে মায়া, ভালোবাসা আর এক বাবা মেয়ের সম্পর্কের গল্প।

সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত 'আয় খুকু আয়' ছবির মুখ্যভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। নববর্ষের দিন মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। শুরুতেই এক শিশুকণ্ঠ শোনা যাচ্ছে। 'বুম্বা আঙ্কল'-এর ছবির তালিকা জিজ্ঞেস করায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায় সলজ্জ উত্তর, 'সে কি আর গুনে রেখেছি রে? মনেও থাকে না সব।' এরপরই উঠে আসে এক বাবার গল্প। তাঁর সঙ্গে একমাত্র মেয়ের সম্পর্কের গল্প। কারণ তাঁর মতে সব চরিত্র 'ভোলা যায় না'। বুম্বাদাকে বলে যেতে শোনা যায়, 'কিছু চরিত্র থাকে যারা ছেড়ে যেতে চায় না, আমাকে, সারা জীবন।'

আরও পড়ুন: জলের মাঝে রোম্যান্স, ভিকি-ক্যাটরিনার ছবি থেকে চোখ সরাতে পারছে না নেট দুনিয়া

এমনই এক বাবা-মেয়ের চরিত্রের গল্প বলবে 'আয় খুকু আয়'। মেয়ের জন্য পায়েস তৈরি থেকে তার চুল বেঁধে দেওয়া, তার যত্ন নেওয়া, সবই করতে দেখা যায় এই বাবাকে। এদিন সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার পোস্ট করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, 'আয় খুকু আয় ছবির অফিসিয়াল টিজার।' বাবা ও মেয়ের গল্প নিয়ে আসছে 'আয় খুকু আয়'। ছবির লুক নজর কেড়েছিল আগেই। এরপর প্রকাশ্যে আসে মুক্তির তারিখ। ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত 'আয় খুকু আয়'। 

আগেই জানা গিয়েছিল, এই ছবিতে অভিনয় করছেন রাফিয়াথ রশিদ মিথিলা। সদ্যোজাত মেয়ে ওরফে ‘বুড়ি’-র মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁরে। তবে টিজারে মুক্তি পায়নি তাঁর লুক। প্রথম মুক্তি পাওয়া ছবির টাইটেল ট্র্যাকে দেখা গেল মিথিলাকে। তাঁর স্নিগ্ধতা মন ছুঁয়ে গেল দর্শকদের।

 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget