এক্সপ্লোর

Baba Siddique: তাঁর জন্যই মিটেছিল শাহরুখ-সলমনের ঝগড়া, বরাবরই বলিউড ঘনিষ্ঠ ছিলেন বাবা সিদ্দিকি

Shah Rukh Khan and Salman Khan: নিজে রাজনৈতিক দুনিয়ার মানুষ হলেও বলিউডের সঙ্গে বারে বারেই সখ্যতা ধরা পড়ে বাবা সিদ্দিকির। তিনি ইফতার উপলক্ষ্যে প্রত্যেক বছরই একটি পার্টির আয়োজন করতেন

কলকাতা: বাবা সিদ্দিকি নিজে রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও, ছিলেন বলিউডের অত্যন্ত কাছের মানুষ। বলিউডে তাঁর এমন অনেক প্রভাব রয়েছে যা সাধারণ মানুষেরা ভাবতেও পারবেন না। সদ্য গুলিতে ঝাঁঝরা হয়ে প্রয়াত হয়েছেন বাবা সিদ্দিকি (Baba Siddique)। এই ঘটনার পিছনে যে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর হাত রয়েছে, সেই কথা স্বীকার করে নিয়েছে তারা। যে ২জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই, তাঁরা লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সদস্য বলেই দাবি করেছে। এই গ্যাং-ই দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে সলমন খান (Salman Khan)-কে। অতএব, এখন প্রশ্ন উঠেছে সলমনের নিরাপত্তা নিয়েও। তবে জানেন কী? কেবল এই হুমকি যোগ নয়, বাবা সিদ্দিকির দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল সলমন খানের সঙ্গে!

সালটা ২০১৩। সেই সময়ে শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমনের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে। একে অপরের সঙ্গে কার্যত কথাও বন্ধ। সেই সময়ে সলমন খানের তৎকালীন বান্ধবী ক্যাটরিনা কইফের (Katrina Kaif) জন্মদিনের পার্টিতে বাদানুবাদে জড়িয়েছিলেন সলমন খান ও শাহরুখ খান। এরপরেই তাঁদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর এই সমস্যাকে কেন্দ্র করে কার্যত ২ ভাহে ভাগ হয়ে যায় বলিউড। একদিকে শাহরুখ খানের সমর্থকরা অন্যদিকে সলমন খানের সদস্যরা। শোনা যায়, সেই সময়ে এই দুই তারকার মধ্যে দূরত্ব মিটিয়েছিলেন বাবা সিদ্দিকিই। তিনি দুজনের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করেন। ফের বন্ধুত্ব গড়ে ওঠে শাহরুখ ও সলমন খানের মধ্যে। শুধু তাই নয়, তাঁরা ফের একসঙ্গে কাজও শুরু করেন।

নিজে রাজনৈতিক দুনিয়ার মানুষ হলেও বলিউডের সঙ্গে বারে বারেই সখ্যতা ধরা পড়ে বাবা সিদ্দিকির। তিনি ইফতার উপলক্ষ্যে প্রত্যেক বছরই একটি পার্টির আয়োজন করতেন। আর বাবা সিদ্দিকির সেই পার্টি মানেই তো চাঁদের হাট। কে নেই সেখানে। শাহরুখ, সলমন থেকে শুরু করে নবতম অতিথিরাও উপস্থিত থাকতেন পার্টিতে। কর্মক্ষেত্রে বলতে গেলে, গত ফেব্রুয়ারী মাসে কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেন বাবা সিদ্দিকি। যোগ দেন অজিত পাওয়ারের শিবিরে। তাঁর মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন: Aparajita Auddy: আরজি কর আবহে বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে বড় সিদ্ধান্ত অপরাজিতা আঢ্যের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget