এক্সপ্লোর

প্রভাসের জন্মদিনে ভালোবাসায় ভরা শুভেচ্ছা বার্তা অনুষ্কা শেট্টির

প্রভাসের নাম খবরে আসা মানেই আর একটা নাম ঠিক চলে আসবে। তিনি অনুষ্কা শেট্টি। তিনিও দক্ষিণের অত্যন্ত জনপ্রিয় নায়িকা। তবে 'বাহুবলী' তাঁকেও প্রভাসের মতো দেশব্যাপী জনপ্রিয়তা এনে দিয়েছে।

মুম্বই : আজ ২৩ অক্টোবর। জন্মদিন 'বাহুবলী' অভিনেতা প্রভাসের (Prabhas)। অবশ্য দক্ষিণের ছবি দেখতে যাঁরা অভ্যস্ত, তাঁদের কাছে কিন্তু প্রভাসের পরিচয় শুধুই 'বাহুবলী' নয়। কারণ, পরিচালক রাজামৌলির 'বাহুবলী' মুক্তির অনেক আগে থেকেই তামিল এবং তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা হয়ে উঠছিলেন প্রভাস। 'বাহুবলী' তাঁকে সারা দেশ ব্যাপী জনপ্রিয় করে তুলেছে। আর প্রভাসের নাম খবরে আসা মানেই আর একটা নাম ঠিক চলে আসবে। তিনি অনুষ্কা শেট্টি (Anushka Shetty)। তিনিও দক্ষিণের অত্যন্ত জনপ্রিয় নায়িকা। তবে 'বাহুবলী' তাঁকেও প্রভাসের মতো দেশব্যাপী জনপ্রিয়তা এনে দিয়েছে।

আজকে প্রভাসের জন্মদিনে অনেকেই ভাবছিলেন অনুষ্কা শেট্টি কি তাঁকে খুল্লামখুল্লা জন্মদিনের কোনও শুভেচ্ছাই জানাবেন না? অনুরাগীদের কথা বোধহয় শুনতে পেয়েছেন অনুষ্কা। তাই কালবিলম্ব না করে প্রভাসের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'শুভ জন্মদিন প্রভাস। তোমার জীবনে অনেক অনেক সুখকর মুহূর্ত আসুক। সুস্থ থাকো আর এভাবেই লক্ষ লক্ষ মানুষের হৃদয় জিতে চলো।'

প্রভাস এবং অনুষ্কা শেট্টির মধ্যে সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায় অনেক কথা শোনা যায়। কিন্তু দুজনের পক্ষ থেকেই বার-বার বলা হয়েছে যে, তাঁরা দুজনে শুধুই খুব ভালো বন্ধু। এবং একসঙ্গে কাজ করতে তাঁরা পছন্দ করেন। আপাতত এর বেশি ভাবনা তাঁদের নেই। মিডিয়াতেও এর আগে প্রভাসকে বলতে শোনা গিয়েছে, বিয়ের ব্যাপারে অন্তত তিনি তাঁর পরিবারের লোকেদের মতকেই প্রাধান্য দেবেন। তাই বিরাট এবং অনুষ্কা মিলিয়ে যেভাবে ভারত পেয়েছে বিরুষ্কা জুটিকে, প্রভাস এবং অনুষ্কাকে নিয়ে এখনই হয়তো কোনও 'প্রভুষ্কা' পাওয়ার সম্ভাবনা নেই তাঁদের অনুরাগীদের। তবে, সম্পর্কের জল কখন কোনদিকে গড়ায়, কে বলতে পারে।< >

 

প্রসঙ্গত, এই মুহূর্তে বেস কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রভাস। আজ জন্মদিনেই মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি 'রাধে শ্যাম'-এর টিজার। ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jojo Health Update: গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?
গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?
Paresh Rawal: ফের সমস্যা? সুদসমেত টাকা ফেরত দিয়ে 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল?
ফের সমস্যা? সুদসমেত টাকা ফেরত দিয়ে 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল?
Dev: রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের
রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের
Rakhi Sawant on Salman Khan: সলমনের একা থাকার পোস্ট ভাইরাল, উদ্বিগ্ন রাখী সবন্তও? বললেন..
সলমনের একা থাকার পোস্ট ভাইরাল, উদ্বিগ্ন রাখী সবন্তও? বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget