এক্সপ্লোর

Michael Jackson on Bappi Lahiri : বাপি লাহিড়ির কোন গান পছন্দের ? জানিয়েছিলেন মাইকেল জ্যাকসন

Bappi Lahiri Demise : আটের দশকে সবাই যখন রোম্যান্টিক গানে ডুবে, তখন বলিউডকে একটা ঝাঁকুনি দিয়েছিল বাপি লাহিড়ীর সুর

মুম্বই : সময়টা নয়ের দশকের মাঝামাঝি। মুম্বইয়ে মাইকেল জ্যাকসনের (Michael Jackson) কনসার্ট। ভারতীয় সঙ্গীত জগত থেকে সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন একজনই। তাঁর নাম বাপি লাহিড়ি (Bappi Lahiri)। তাঁর কোন গান মাইকেলের ভীষণ পছন্দের, সেকথাও বাপিকে জানিয়েছিলেন মার্কিন পপ তারকা।

বাপি লাহিড়ী। ভারতের ‘গোল্ড ম্যান’! ভারতীয় সঙ্গীতের গোল্ড স্ট্যান্ডার্ড! আটের দশকে সবাই যখন রোম্যান্টিক গানে ডুবে, তখন বলিউডকে একটা ঝাঁকুনি দিয়েছিল বাপি লাহিড়ীর সুর। হিন্দি ছবির দর্শক চিনেছিল এক নতুন ধারা... ডিস্কো। 

ধীরে ধীরে তিনি পরিচিত হয়ে উঠেছিলেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং হিসেবে। বাপি লাহিড়ীর বৈশিষ্ট্য ছিল তাঁর সাজসজ্জা। গলা ভর্তি সোনার গয়না আর রঙিন সানগ্লাসের জন্য হাজার লোকের ভিড়ে তাঁকে আলাদা করে চেনা যেত। 

বাপি লাহিড়ীর এই ফ্যাশন স্টেটমেন্ট মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনেরও নজর কেড়েছিল। বাপ্পি লাহিড়ী ছিলেন ভারতীয় সঙ্গীত জগতের একমাত্র ব্যক্তিত্ব, যাঁকে মাইকেল জ্যাকসন তাঁর প্রথম শো-তে আমন্ত্রণ জানিয়েছিলেন। 

১৯৯৬ সালে মুম্বইয়ে এই লাইভ শো হয়েছিল। শোনা যায়, বাপির সঙ্গে আলাপ করেন, তাঁর গয়নার ব্যাপারে জানতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন। 

একটি সাক্ষাৎকারে বাপি লাহিড়ী জানিয়েছিলেন, মাইকেল জ্যাকসন যখন মুম্বইয়ে এসেছিলেন, তখন তাঁর কাছাকাছি বসেছিলাম আমি। আমার গলায় সোনার গণেশের হারটা তাঁর নজরে আসে। এরপরে তিনি হারের দারুণ প্রশংসা করে আমার নাম জানতে চান। নাম শুনে জ্যাকসন ফের জিজ্ঞেস করেন যে আমি সঙ্গীত পরিচালক কি না ? তখন জানিয়েছিলাম ‘ডিস্কো ডান্সার’ ছবির সুর আমারই করা। শুনেই খুশি হয়ে জানিয়েছিলেন, উনি ওই ছবির ‘জিম্মি জিম্মি’ গানটি শুনেছেন এবং তাঁর দারুণ লেগেছে।

ভাবা যায় ! গোটা বিশ্ব যাঁর নাচের ছন্দে পাগল, তাঁকে মুগ্ধ করেছিল এই বাংলার ছেলে, বাপি লাহিড়ীর সুর। এই ছিল অলকেশ থুড়ি বাপিদার ম্যাজিক!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget