এক্সপ্লোর

Belashuru: মেঠো গানের শহুরে সাফল্য, একদিনেই ইউটিউবে ট্রেন্ডিং 'ইনি বিনি টাপা টিনি'

Belashuru Update:২৪ ঘণ্টার মধ্যেই সেই গান ইউটিউবে দেখে ফেললেন ২ লাখেরও বেশি মানুষ। ইউটিউবে ট্রেন্ডিং বীরভূমের মেঠো সুরের গান।

কলকাতা: এই সুর যেন কানে লেখে থাকে। এক মুহূর্তে মুছে দিতে পারে সব মনখারাপ। গতকাল অর্থাৎ শনিবার নন্দন চত্বরে মহা সমারোহে মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রযোজিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'বেলাশুরু'-র (Belashuru)  দ্বিতীয় গান 'ইনি বিনি টাপা টিনি'। খালি পায়ে নন্দন চত্বরেই সেই গানের তালে নেচেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), মনামী ঘোষ (Monami Ghosh), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ইন্দ্রাণী দত্তরা (Indrani Dutta)। আর ২৪ ঘণ্টার মধ্যেই সেই গান ইউটিউবে দেখে ফেললেন ২ লাখেরও বেশি মানুষ। ইউটিউবে ট্রেন্ডিং বীরভূমের মেঠো সুরের গান।

ইউটিউবে ট্রেন্ডিং নতুন গান

গতকাল প্রকাশ পাওয়া ভিডিওর চিত্রায়নেও মিশে রইল মজা। ভিডিওতে নাচের তালে ক্যামেরার সামনে যেমন ধরা দিলেন পরিচালক, তেমনই ধরা পড়ল গান রেকর্ডিংয়ের সময় সঙ্গীতশিল্পীদের স্টুডিওর মজার মুহূর্ত। গানের কথা ও সুরের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। কন্ঠের দায়িত্ব ইমন চক্রবর্তী (Iman Chakraborty), উপালি চট্টোপাধ্যায় (Upali Chatterjee), অন্যান্যা ভট্টাচার্যের কাঁধে। সঙ্গীতায়োজনে প্রবুদ্ধ চট্টোপাধ্যায় ও উপালি চট্টোপাধ্যায়। গোটা ভিডিওর কোনটা শ্যুটিংয়ের অংশ আর কোনটা ক্যামেরার বাইরের, অভিনেতা, অভিনেত্রীদের উচ্ছ্বাস দেখে আলাদা করা কঠিন।

আরও পড়ুন: Top Enertainment News Today: 'কিশমিশ'-এর প্রচারে মেট্রো সফরে দেব রুক্মিণী, প্রকাশ্যে 'ব্রহ্মাস্ত্র'-র নতুন পোস্টার, বিনোদনের সারাদিন

নববর্ষের আগে উইন্ডোজের তরফ থেকে দর্শক ও শ্রোতাদের জন্য উপহার রইল এই সুরেলা গান যা শুনে ঝুমুর নাচের তালে দুলে উঠতে বাধ্য় হবেন সবাই। 

এর আগে অনুপম রায়ের জন্মদিনে মুক্তি পেয়েছিল ছবির প্রথম গান 'সোহাগে আদরে'। উইন্ডোজ প্রযোজিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'বেলাশুরু'-র (Belashuru) প্রথম গান 'সোহাগে আদরে' (Sohage Adore) মুক্তির পরেই ট্রেন্ডিং হয়েছে ইউটিউবে। নতুন গান নিয়েও উৎসাহী দর্শকেরা। গানের ছন্দ ইতিমধ্যেই মনে ধরেছে অনেকের। 

সেরা শিরোনাম

CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
Durga Puja 2026: গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget