এক্সপ্লোর

Belashuru: 'এই বয়সেও যে রোম্যান্টিক হিরো হওয়া যায়, তার উদাহরণ বাবা'

Poulami on Belashuru: আজ উইন্ডোজ-এর তরফ থেকে একটি ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে। সেখানে পৌলমী বলছেন, 'এক ভালো লেগেছে ছবিটা দেখে যে মাঝেমধ্যেই চোখ ভিজে যাচ্ছিল।

কলকাতা:  'মনে হচ্ছে যেন বাপিকে ছুঁয়ে দেখলাম'। 'বেলাশুরু' নিয়ে আবেগে ভেসেছে বাঙালি, তবে তাঁর ক্ষেত্রে এই আবেগ কিছুটা বেশিই। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু (Paulomi Basu)। পর্দায় ছবি মুক্তির পরে তাঁর মনে হয়েছিল, যেন তিনি তাঁর বাবাকে ছুঁয়ে দেখতে পারছেন। 

আজ উইন্ডোজ-এর তরফ থেকে একটি ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে। সেখানে পৌলমী বলছেন, 'এক ভালো লেগেছে ছবিটা দেখে যে মাঝেমধ্যেই চোখ ভিজে যাচ্ছিল। অ্যালজাইমার্স নিয়ে যে একটা গোটা ছবি ব্যবহার করা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। পর্দায় বাবাকে দেখে মনে হচ্ছিল যেন ছুঁয়ে দেখতে পাচ্ছি। ওঁর অভিনয় এত সূক্ষ আর এতটাই দর্শকদের কাছাকাছি যায়, মানুষের প্রাণ ছুঁয়ে যায় যে... পর্দায় যাঁকে দেখছি মনে হচ্ছিল তিনি বিশ্বনাথ সরকারই, আমার বাবা নন। আর তেমনই লেগেছে স্বাতীলেখা কাকিমার অভিনয়। কয়েকটা দৃশ্যে যেন আমার গায়ে কাঁটা দিচ্ছিল। আমার মনে হচ্ছিল, ২ জনকে আমরা পর পর হারিয়ে ফেললাম, আমাদের সিনেমা সম্পর্কে কতকিছু জানা বাকি রয়ে গেল। এই ছবিতে আমাদের খিদে পূরণ করবে। উনি এই বয়সে একটা রোম্যান্টিক চরিত্রে অভিনয় করছেন কিন্তু সেটা এতটুকুও দৃষ্টিকটু নয়। এত মার্জিত, এত সাবলীল অভিনয়.. এই ছবিটা একটা উদাহরণ যে এই বয়সেই একটা রোম্যান্টিক হিরোর অভিনয় করা যায়।'

গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'বেলাশুরু'। সদ্যই 'আমূল' নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ক্রিয়েটিভ পোস্ট করে। 

আরও পড়ুন: ২৭ মে গোটা দেশে মুক্তি পাচ্ছে 'বেলাশুরু', শুভেচ্ছা জানালেন ভাগ্যশ্রী, আরবাজ

'বেলাশুরু'র বিখ্যাত পোস্টার সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay) বসে স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) চুল আঁচড়ে দিচ্ছেন। প্রয়াত দুই কিংবদন্তি তারকাকে সম্মান জানিয়ে তাঁদের সেই পোস্টারকেই রিক্রিয়েট করা হয়েছে আমূলের তরফে। তাতে 'আমূল ফ্লেভার' যোগ করতে স্বাতীলেখা সেনগুপ্তের সামনে আয়না ধরেছে 'আমূল গার্ল'। 

পোস্টের ওপরে লেখা, 'এই "বেলা" কখনও শেষ হবে না... আমূল, স্বাদ এর থেকে "শুরু"...'। ছবির ক্যাপশনে লেখা, 'বেলাশুরু, সিনেমাটি শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শ্রীমতি স্বাতীলেখা সেনগুপ্তের কামব্যাক তুলে ধরেছে- ভারতীয় চলচ্চিত্রে এই প্রথমবার কোনও সিনেমার উভয় প্রধান অভিনেতা ও অভিনেত্রী মারা গেছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget