এক্সপ্লোর

Belashuru: 'আমাদের আয়ু বাড়বে যে দিন দিন', সৌমিত্র-স্বাতীলেখার শেষ সাক্ষাতের ভিডিও পোস্ট শিবপ্রসাদের

Belashuru Update: হয়তো বেশিদিন 'এইভাবে' চলবে না, তা ঠাহর করতে পারছিলেন দু'জনেই। কিন্তু গোটা 'বেলাশুরু' টিম তো বটেই,  আপামর বাঙালি দর্শক তাঁদের অনুপস্থিতি যে প্রচণ্ডভাবে অনুভব করেন তা বলাই বাহুল্য।

কলকাতা: বহু প্রতীক্ষার পর আজ, ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'বেলাশুরু' (Belashuru)। প্রয়াত দুই কিংবদন্তি অভিনেতা ও অভিনেত্রীর একসঙ্গে শেষ সিনেমা। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay) ও স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) শেষ একসঙ্গে কাজ, 'বেলাশুরু'। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) জুটির 'বেলাশেষে' মুক্তির ৭ বছর পর আসছে এই ছবি। সেই একই পরিবারের গল্প বলবে এই ছবি, কেবল পরিবারের দুই মাথা আজ আর নেই। তবে তাঁদের সামনে রেখেই এগোচ্ছে টিম 'বেলাশুরু'। 

'শেষ দেখা দুজনের'

আজ ছবি মুক্তির দিনে 'বেলাশুরু' ডাবিংয়ের আরও একটি ভিডিও পোস্ট করলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ক্যাপশনে স্পষ্ট ওইদিনই শেষ দেখা হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের। ডাবিংয়ের শেষ দিন খেলার ছলে, মজার ছলে টিকটিকির গল্প করছিলেন সৌমিত্র বাবু।

গল্প শেষে বিদায় নেওয়ার পালা। স্বাতীলেখা সেনগুপ্তকে সৌমিত্র চট্টোপাধ্যায় বলছেন 'টেক কেয়ার'। স্বাতীলেখার অমায়িক গলায় উত্তর, 'হ্যাঁ আমি ঠিকই আছি... এই রকম করে যতদিন চলে চলুক।' 

সেই শুনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দরাজ গলায় চার লাইন আবৃত্তি, 'আমরা বাঁচব অনেক দীর্ঘকাল... আমরা বাঁচব জরা স্পর্শহীন... বছরে বছরে এ ক্ষমতা যাবে বেড়ে... আমাদের আয়ু বাড়বে যে দিন দিন।'

 

হয়তো বা আর বেশিদিন 'এইভাবে' চলবে না, তা ঠাহর করতে পারছিলেন দু'জনেই। কিন্তু গোটা 'বেলাশুরু' টিম তো বটেই,  আপামর বাঙালি দর্শক এই দুই মহারথীর অনুপস্থিতি যে সিনে দুনিয়ায় প্রচণ্ডভাবে অনুভব করেন তা বলাই বাহুল্য। তবে এ কথাও ঠিক, তাঁদের শিল্প, তাঁদের সৃষ্টি দিয়েই তাঁদের 'আয়ু বাড়ছে যে দিন দিন'।

আরও পড়ুন: Palan: সার্ধশতবর্ষে মৃণাল সেনের 'খারিজ'-এর স্মৃতি 'পালান'-এর রূপে ফেরাচ্ছেন কৌশিক

মুক্তির আগেই হাউজফুল 'বেলাশুরু' (Belashuru)! অন্তত 'বক্স অফিস বেঙ্গল'-এর সদ্য করা ট্যুইট বলছে সেই কথাই। ৪ দিন আগে থেকেই খুলে দেওয়া হয়েছিল ছবির অগ্রিম বুকিং পদ্ধতি। 

সেরা শিরোনাম

Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!

ভিডিও

Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget