এক্সপ্লোর

Dev: ২৫দিন পরও হাউজফুল, 'টনিক'-এর সাফল্যে আপ্লুত দেব

অভিনেতা দেব নিজেও করোনা সংক্রমিত হয়েছিলেন। এখন তিনি সুস্থ। এই পরিস্থিতিতে ছবির ব্যবসায় বড় প্রভাব পড়েছে। তারমধ্যেও 'টনিক' ছবির টানা সাফল্য আপ্লুত করেছে দেবকে। যা তিনি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

কলকাতা: বড়দিনের উৎসবের মরসুমে সিনেমাহলে মুক্তি পেয়েছিল টলিউড অভিনেতা দেবের (Dev) ছবি 'টনিক' (Tonic)। মুক্তি পাওয়ার প্রথমদিন থেকেই সিনেমাহলে দর্শক ফেরাতে সক্ষম হয় এই ছবি। এই ছবিতে দেবের সঙ্গে বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay)। দুই প্রজন্মের দুই অভিনেতার মেলবন্ধনে 'টনিক' সার্থক 'টনিক' হয়ে উঠেছে বাংলা ছবির দর্শকের কাছে। 

'টনিক' যে বাংলা ছবির দর্শকের কাছে বিশেষ জায়গা করে নেবে, তা আগে থেকেই টের পেয়েছিলেন নির্মাতারা। ছবির বক্স অফিস কালেকশন সম্পর্কেও আশাবাদী ছিলেন তাঁরা। প্রত্যাশামতোই ফল করেছে এই ছবি। আর গর্বের সঙ্গে সাফল্য সোশ্য়াল মিডিয়া হ্য়ান্ডলে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেতা দেব। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি শেয়ার করেছেন টলিউড সুপারস্টার। ছবিতে কালো পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। নজর কাড়ছে অভিনেতার হাতের ঘড়িটি। তবে, ছবিতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দেবের হাসিমুখ। ছবির সাফল্য তাঁকে কতটা তৃপ্তি দিয়েছে, তা দেবের হাসিমুখ দেখেই আন্দাজ করতে পারছেন নেট নাগরিকরা।

আরও পড়ুন - Kriti Sanon: বডি শেমিংয়ের শিকার কৃতী শ্যানন, জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা

এদিন ছবি শেয়ার করে দেব নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, '২৫দিনের ছবির ব্লকবাস্টার উদযাপন। এখনও হাউজফুল। সকলকে ধন্যবাদ জানাতে চাই।' 'টনিক' মুক্তি পেয়েছে গত ২৪ ডিসেম্বর। নতুন বছর পড়তে না পড়তেই রাজ্যে নয়া কোভিডবিধি জারি হয়ে গিয়েছে। আগে সম্পূর্ণ খোলা থাকলেও এখন নয়া কোভিডবিধিতে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকছে সিনেমাহল। রয়েছে সংক্রমণের আশঙ্কা। কারণ, করোনার তৃতীয় ঢেউতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হচ্ছেন তারকারাও। এই তো কদিন আগে অভিনেতা দেব নিজেও করোনা সংক্রমিত হয়েছিলেন। যদিও এখন তিনি সুস্থ। এই পরিস্থিতিতে ছবির ব্যবসায় বড় প্রভাব পড়েছে। তারমধ্যেও 'টনিক' ছবির টানা সাফল্য আপ্লুত করেছে দেবকে। যা তিনি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget