এক্সপ্লোর

Kriti Sanon: বডি শেমিংয়ের শিকার কৃতী শ্যানন, জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা

'হিরোপন্থী' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় কৃতী শাননের। ২০১৪ সালে পরিচালক সাব্বির খানের ছবিতে প্রথমবার দেখা যায় অভিনেত্রীকে। বিপরীতে টাইগার শ্রফ। এরপর একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন কৃতী।

মুম্বই: গত কয়েক বছরে বলিউডে নিজের পায়ের তলার মাটিটাকে বেশ শক্ত করে ফেলেছেন অভিনেত্রী কৃতী শ্যানন (Kriti Sanon)। বলিউডের তাবড় নায়কদের বিপরীতে অভিনয়ের পাশাপাশি 'মিমি' ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শক থেকে সমালোচকদের। এক কথায় এই ছবি তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। আর এই ছবি দিয়েই বলিউডের সফল নায়িকাদের তালিকায় বেশ উপরের দিকে নাম খোদাই করে ফেলেছেন কৃতী। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানালেন, কেরিয়ারের শুরুর দিকে তাঁকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল। আর সেই অভিজ্ঞতাও ছিল ভয়ঙ্কর।

'হিরোপন্থী' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় কৃতী শাননের। ২০১৪ সালে পরিচালক সাব্বির খানের ছবিতে প্রথমবার দেখা যায় অভিনেত্রীকে। বিপরীতে টাইগার শ্রফ। এরপর একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন কৃতী। কখনও 'দিলওয়ালে', কখনও 'বরেলি কি বরফি', আবার কখনও 'লুকা ছুপি' কিংবা 'হাউজফুল ৪'। দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতী শ্যানন বলেন, 'একবার আমাকে বলা হয়েছিল আমার ঠোঁট নাকি ঠিকঠাক নয়। অদ্ভূত দেখতে লাগে নাকি। আমি ঠিক বুঝতে পারিনি কেন এমন বলা হয়। তাই আমি বদলানোর চেষ্টাও করিনি। আমাকে এমনও বলা হয়েছিল যে আমার নাকটা ঠিক নয়। আমি যখন হাসি, তখন দেখতে নাকি ভালোলাগে না। শরীর সম্পর্কে এমন অনেক কটাক্ষের শিকার হতে হয় আমাকে। কিন্তু আমি তো কোনও প্লাস্টিকের পুতুল নই। তাই হতেই পারে নানা খামতি আছে আমার মধ্যে। তবে, আমি সেগুলো নিয়েই খুশি। আর আমি মোটেই তা বদলানোর প্রয়োজন অনুভব করি না।'

আরও পড়ুন - Akshay Twinkle Wedding Anniversary: বিবাহবার্ষিকীতে মজাদার কথপোকথন অক্ষয়-টুইঙ্কলের, হাসি চাপতে পারলেন না অনুরাগীরা

কৃতী আরও বলেন, 'অনেকেই বলেছিল আমার নাকি আঠালো ধরনের হাসি। কী করব বলুন, আমি এগুলো নিয়েই জন্মেছি। অনেকেই আমাকে বলেন এটা বদলে নাও ওটা বদলে নাও। কোমরের অপারেশন করাও ঠোঁটের অপারেশন করাও। আমি এগুলো অনুভব করি না একেবারেই।'

গত বছর কৃতী শ্যাননের 'মিমি' এবং 'হম দো হমারে দো' ছবি দুটি মুক্তি পায়। দুটি ছবিতেই অভিনয় দক্ষতায় প্রশংসিত হন তিনি। অভিনেত্রীকে খুব শীঘ্রই দেখা যাবে প্রভাসের 'আদিপুরুষ' ছবিতে। এছাড়াও তাঁর হাতে রয়েছে বরুণ ধবনের বিপরীতে 'ভেড়িয়া', অক্ষয় কুমারের সঙ্গে 'বচ্চন পাণ্ডে', কার্তিক আরিয়ানের সঙ্গে 'শেহজাদা' এবং অনুরাগ কাশ্যপের নাম না ঠিক হওয়া একটি ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget