এক্সপ্লোর

Bengali Upcoming Movie: ভিনধর্মের যুবক-যুবতীর প্রেমকাহিনি নিয়ে আসছে 'জান্নাত'

Bengali Upcoming Movie: কলকাতা থেকে আইনে স্নাতক পাস করে সুদর্শন ফিরে আসে নিজের গ্রামে, উত্তরবঙ্গে। সেখানেই নিজের কর্মসংস্থান করতে চায় সে। গ্রামে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষই মিলেমিশে থাকে।

কলকাতা: করোনা কাঁটা পেরিয়ে এখন একের পর এক বাংলা ছবি তৈরি হচ্ছে। কিছু ছবি মুক্তির অপেক্ষায়, আবার বেশ কিছু নতুন ছবি তৈরির নাম ঘোষণাও হচ্ছে। আসছে পরিচালক নীহাল দত্তের নতুন ছবি 'জান্নাত' (Jannat)। অভিনয়ে দেখা যাবে একাধিক অভিনেতাকে। থাকছেন শুভম, শর্মিষ্ঠা আচার্য, শুভাশিষ মুখোপাধ্যায় সুপ্রিয় দত্ত, বরুণ চক্রবর্তী, প্রেমজিৎ মুখোপাধ্যায়, সুজাতা মণ্ডল প্রমুখ (Subham, Sarmistha Acharjee, Subhasish Mukhopadhyay, Supriyo Dutta, Barun Chakraborty, Premjit Mukherjee, Sujata Mondal)। হাসান ইমামের গল্প অনুসরণে সোনম মুভিসের প্রযোজনায় তৈরি হবে এই ছবি। 

কলকাতা থেকে আইনে স্নাতক পাস করে সুদর্শন ফিরে আসে নিজের গ্রামে, উত্তরবঙ্গে। সেখানেই নিজের কর্মসংস্থান করতে চায় সে। গ্রামে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষই মিলেমিশে থাকে। অন্যদিকে গ্রামেরই অবস্থাপন্ন কোরবান আলির মেয়ে জান্নাত। তার সঙ্গে অনেকদিন ধরেই সুদর্শনের প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু গ্রামে ফিরে ধাক্কা খায় সুদর্শন।

আরও পড়ুন: World Cup 1983: মুম্বইয়ে ৮৩ ছবির জমজমাট প্রমোশন, হাজির রিল ও রিয়েল লাইফের সদস্যরা

গ্রামে ফিরে সুদর্শন জানতে পারে, তারই বন্ধু ফারহাদের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে জান্নাতের। বন্ধুত্বের খাতিরে তখন প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় সুদর্শন, কিন্তু বাধ সাধে ফারহাদ স্বয়ং। তারই হস্তক্ষেপে অভিভাবক ও গ্রামের বিপক্ষে গিয়ে সুদর্শন ও জান্নাত আশ্রয় নেয় ফারহাদের চা-বাগানে। শুরু হয় অশান্তি। তখন মরিয়া যুগল পালিয়ে আসে কলকাতায়। এখানে এসেও ঝামেলা পিছু ছাড়ে না তাঁদের। অসৎ পুলিশকর্মীর চক্রান্তে ধর্ষিতা হন জান্নাত। ঘৃণায়, অপমানে আত্মহত্যা করে সে। দুই ধর্ষণকারী পুলিশকে হত্যা করে প্রতিশোধ নেয় সুদর্শন।

গোটা ছবির গল্পই বোঝা যাবে আদালতে দুই পক্ষের আইনজীবীর কথোপকথন, বিচারক ও সাক্ষীদের যুক্তিতর্ক-জবানবন্দির মাধ্যমে। সুদর্শনের বিচারপ্রক্রিয়ার মাধ্যমে কাহিনি প্রকাশ্যে আসে। গল্পের শেষে খুনের আসামি সুদর্শনের সংলাপ সমাজে গভীর প্রশ্ন চিহ্ন রেখে যাবে। মানসিক ভারসাম্য হারায় সুদর্শন। তারপর? কার পক্ষে যাবে বিচার? সমাজের কোন খারাপ দিক ছবির মাধ্যমে প্রকাশ্যে আসবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়
Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য
Manipal Hospital | পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget